প্রথম আফগান ক্রিকেটার হিসেবে নবির ২ হাজার রান

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩১

মোহাম্মদ নবি আফগানিস্তান ক্রিকেটের উত্থানে অনেক ভূমিকা অলরাউন্ডার মোহাম্মদ নবির। সাবেক এই অধিনায়কের দখলে বেশ কিছু রেকর্ড। টি-টোয়েন্টিতে রয়েছে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। ওয়ানডেতে দেশের সর্বাধিক উইকেটের মালিকও এখন তিনি। এবার দেশের হয়ে আরেকটি মাইলফলকের পাশে নাম লিখিয়েছেন সবার আগে। ওয়ানডেতে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার ক্লাবের সদস্য মোহাম্মদ নবি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এমন অর্জনের পাশে নাম লেখান তিনি। এই ম্যাচের আগে নবির সংগ্রহ ছিল ১ হাজার ৯৭২ রান। ৮৮তম ম্যাচে এসে পার করলেন ২ হাজার। তার বর্তমান সংগ্রহ ২ হাজার ৩ রান।

এছাড়া নবির ঝুলিতে রয়েছে ৯১ উইকেট। ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে নবি সেঞ্চুরি হাঁকিয়েছেন একটি বিপরীতে হাফসেঞ্চুরি রয়েছে ৯টি।

অবশ্য এমন মাইলফলকের দিনে হতাশা নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে সাবেক অলরাউন্ডারকে। জিম্বাবুয়ের কাছে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। ৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০.১ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় আফগানরা। মোহাম্মদ নবি আউট হন ৩১ রানে।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম