রাজশাহীতে মহানগর কাপের শিরোপা জিতেছে যুব ক্রিকেট স্কুল

রাজশাহী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৯

রাজশাহীতে মহানগর কাপের শিরোপা জিতেছে যুব ক্রিকেট স্কুল রাজশাহী নগরীতে মহানগর কাপ ক্রিকেট টুর্নামেন্টে রিমানের দুর্দান্ত বোলিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুব ক্রিকেট স্কুল। আর রানার্সআপ হয়েছে আল রশিদ ক্রিকেট একাডেমি। বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় যুব ক্রিকেট স্কুল ১২৮ রানের বিশাল ব্যবধানে হারায় আল রশিদ ক্রিকেট একাডেমিকে।

প্রথমে ব্যাট করতে নেমে যুব ক্রিকেট স্কুল ৪০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান করে। দলের সানি ৪০ ও মেহেদী ৩৭ রান করেন। প্রতিপক্ষ দলের সাগর ২১ রানে ৪টি ও নাঈম ২৮ রানে ২টি উইকেট লাভ করেন।

জবাবে ১৬০ রানের লক্ষ্যে আল রশিদ ক্রিকেট একাডেমি মাত্র ১৩ ওভারে ৩১ রানে গুটিয়ে যায়। দলের পেস বোলার রিমন ১৫ রানের বিনিময়ে ৮টি ও মাসুম ২ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন রিমন। এছাড়া একই দলের সানি ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা। বৈকালী সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে রাজশাহীর প্রথম ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড়রা অংশ নেয়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম