সিলেটে হতে যাচ্ছে দেশের প্রথম টি-টেন টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৪

শুক্রবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরে সিলেট সিক্সার্স। দুবাইয়ে কিছুদিন আগে বড় বড় তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেছে প্রথম টি-টেন লিগ। এবার দেশের মাটিতেও হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২১ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। যার আয়োজক বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। 

টুর্নামেন্টের নাম রাখা হয়েছে 'সিলেট সিক্সার্স ইন্ডিপেনডেন্স কাপ টি-১০' চ্যালেঞ্জ। ২১ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। সিলেট মহানগরীর স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ ৪ অতিথি ক্রিকেটার।

টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে  শুক্রবার অংশগ্রহণকারী ২৭ ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ক্রিকেট সামগ্রী।টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সার্বিক ব্যবস্থাপনায় থাকবে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

এদিন এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন সিলেট সিক্সার্সের ব্যবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ ও সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসির ওবায়েদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।

সংবাদ সম্মেলনের ফাঁকে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়। ২৭ টি ওয়ার্ড ৮ গ্রুপে ভাগ হয়ে লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। গ্রুপ সেরা দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম