বাংলাদেশের ম্যাচ দেখতে না এসে পারি!

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২০

বাংলাদেশের ম্যাচ দেখতে উপস্থিত এক দর্শক। সিলেট শহরে কোথাও কোনও উন্মাদনা চোখে না পড়লেও স্টেডিয়াম পাড়ায় সরব উপস্থিতি চোখে পড়ার মতো। বাংলাদেশ প্রথমবারের মতো অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটে খেলতে নামছে। তাইতো কেউই বাংলাদেশের খেলা মিস করতে চাইছেন না। যে যেভাবে পেরেছেন টিকিটের ব্যবস্থা করে মাঠে এসেছেন।

সবার কথা একটাই- ‘বাংলাদেশের ম্যাচ, মাঠে না দেখলে কীভাবে হয়।’ অনেক স্কুল-কলেজ বাদ দিয়ে আবার অনেকে অফিস থেকে ছুটি নিয়ে খেলা দেখতে এসেছেন। সবার আশা সিলেটে বাংলাদেশ জয় দিয়ে শেষ করতে পারবে।

পুরো টুর্নামেন্টে বাজে ক্রিকেট খেলে শেষ ধাপে বাংলাদেশ। বাংলাদেশের সামনে তাই সুযোগ শেষটা জয়ে রাঙিয়ে নেওয়ার। এখানে পাওয়া একটি জয়ে পুরো সিরিজের ব্যর্থতার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়বে।

আরও কিছুক্ষণ পর বাংলাদেশ মাঠে নামবে। সাড়ে চারটায় টস হওয়ার পর পাঁচটার দিকে প্রথমবারের মতো গ্রিন গ্যালারি খ্যাত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে ময়দানী যুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও এখনও খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। অবশেষে রবিবার বিকাল পাঁচটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক হচ্ছেবাংলাদেশ দলের। সিলেটবাসীর অনেক দিনের অপেক্ষা দূর হতে আর মাত্র বাকি কিছু সময়।

বাংলাদেশের ম্যাচ দেখতে না এসে পারি! প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে সিলেটকে, নান্দনিক সৌন্দর্যের এক কল্পিত রানি যেন এই সিলেট। এমন সুন্দর নগরে বাংলাদেশ তাদের ক্রিকেটীয় পরিকল্পনাগুলো সুন্দরভাবে সাজাতে পারবে- এমনটাই আশা স্থানীয়সমর্থকদের। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠেও প্রত্যয় শেষটা রাঙিয়ে নেওয়ার, ‘শেষ ম্যাচটি জেতার জন্য যাবতীয় সবকিছুই আমরা করব। ম্যাচটি জিততে পারলে অন্তত সিরিজ হার এড়ানো সম্ভব হবে।আমরা সিলেটে শেষ ম্যাচটি জিততে চাই।’

মাহমুদউল্লাহ শেষ ম্যাচটি জিততে চাইছেন। কিন্তু হাথুরুসিংহে হারতে রাজি নন। তার স্পষ্ট কথা, শেষ ম্যাচটা জিতেই বাড়ি ফিরতে চান, ‘আমরা এখানে হারতে আসিনি। এখানে জিতে আমরা আরও আত্মবিশ্বাসী দলহয়ে উঠতে চাই। আশা করি ছেলেরা পরিকল্পনা মতো কাজ করতে পারবে।’

 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম