দুই ম্যাচে হারই বলে দেয় সামর্থ্যের ঘাটতিটা কত বিশাল

গাজী আশরাফ হোসেন লিপু
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৫

গাজী আশরাফ হোসেন লিপু

দলের আত্মবিশ্বাসটা যখন দারুণভাবে নিম্নমুখী তখনই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হলো টি-টোয়েন্টি ফরম্যাটের শেষ লড়াই। এই ফরম্যাটে দলগত নৈপুণ্যে আমাদের খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের প্রতি যথেষ্ট আস্থা রাখার মতো তেমন উল্লেখযোগ্য অর্জন অনিয়মিতভাবে এখনও করে দেখাতে পারেনি। নিকট ভবিষ্যতে পাওয়ার ক্রিকেটের এই ফরম্যাটে আমি আমাদের সফলতার সম্ভাবনা তেমন একটা দেখি না। যদি পিচে পাওয়ার হিটিং অকার্যকর হয় এবং দলীয় রান ১৪৫ থেকে ১৬০ রানের মধ্যে থাকে, তাহলে তেমন পিচেই আমাদের জয়ের একটা সুযোগ থাকবে।

দুটি টি-টোয়েন্টিতে যে পিচ আমরা তৈরি করেছি তাতে নতুন আঙ্গিকে দলে এত খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে ম্যাচ জেতা অতি দুরূহ একটি কাজ ছিল মাহমুদউল্লাহ রিয়াদের জন্য। দারুণ স্ট্রাইক রেট দিয়ে কুশল মেন্ডিস দারুণ সূচনা করেছে এবং থিসারা পেরেরাকে টপকে নবাগত দাসুন শানাকা অসাধারণ কারিশমা দেখিয়েছেন। দুই ম্যাচে আমাদের হারের ব্যবধান বলে দেয় দলীয় সামর্থ্যের ঘাটতিটা কত বিশাল ছিল। বস্তুত আমাদের মূল একাদশ ভবিষ্যতের কথা চিন্তা করে এত বড় আকারে ঢেলে সাজানোর এটাই প্রকৃত সময় বলে আমার মনে হয়নি। নাজমুল ইসলাম অপুর সঙ্গে বড় জোর রাহী এবং আরিফুল দুই ম্যাচের জন্য অন্তর্ভুক্ত হতে পারতেন।

তবে পরাজয়ের আরেকটি মূল কারণ ছিল এত ভালো ফ্ল্যাট উইকেটে কী করে আউট করতে হবে, রানকে নিয়ন্ত্রণের জন্যে বোলিং কৌশল কী হবে- তাতে আমাদের বোলারদের প্রয়োগ ক্ষমতার দারুণ ঘাটতি পরিলক্ষিত হয়েছে। নাজমুল ইসলামই ছিলেন একমাত্র ব্যতিক্রম। ত্রিদেশীয় সিরিজ বা টেস্টে সবাই খেলেনি কিন্তু পিচের আচরণের কারণে বোলাররা ঢাকার মাঠে মাত্রাতিরিক্ত সমীহ পেয়েছে এবং তাদের খারাপ বলও উপযুক্ত শাস্তি পায়নি।

পক্ষান্তরে টি-টোয়েন্টির এত ভালো ব্যাটিং সহায়ক পিচে রিয়াদদের ১৯৩ রানকে ২০ বল হাতে রেখে খেলা শেষ করেছে লঙ্কানরা। আর এই সিলেটেই বিশ্বাস ছিল তাই টস জিতে আর ব্যাট করেনি রিয়াদ, চেয়েছিল একটা টার্গেট এবং প্রতিদ্বন্দ্বিতা যেন ম্যাচের শেষটুকু জুড়ে থাকে।

২১১ রান নিঃসন্দেহে অনেক বড় টার্গেট। তার কতটুকু কাছে যাওয়া যেত তা নির্ভর করেছিল সৌম্য ও তামিমের ভালো স্ট্রাইক রেটের একটা সূচনার ওপর। যা পরবর্তী পর্যায়ে সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়রা মিলিতভাবে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন পর ফেরত এসেই রান পাওয়া সৌম্যর আউট হওয়ার ধরনটা ছিল অসম্ভব বিরক্তিকর। দর্শক ও দলের সব খেলোয়াড়দের জন্য এবং পরবর্তী পর্যায়ে নিজের আয়ত্তের বাইরের শট খেলে মুশফিক আউট হয়ে খেলার মোমেন্টামটা দিয়ে দেয় শ্রীলঙ্কার হাতে। তামিম ও রিয়াদের হাতে তা ফিরিয়ে আনার শেষ সুযোগ থাকলেও উইকেটে টিকে থাকা বা স্ট্রাইক রেটে কুশল মেন্ডিসের মতো কোনও ভূমিকা তামিম রাখতে না পারায় রিয়াদের পক্ষে প্রতিদিনের মতো লড়াই চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শ্রীলঙ্কার ৮ জন বোলার অনেকটা পিকনিক আমেজে বল করে খেলা শেষ করলো। মুশফিক ও সৌম্যর আউট করার ধরন বলে যে হাথুরুর ট্যাকটিসের একটা অংশ। তবে সে ব্যাপারে তাদের সতর্ক রাখা বা তা এড়ানোর কৌশল নিয়ে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দ্বয় যে ব্যর্থ হয়েছেন তা সুস্পষ্ট। এখানেই হাথুরুকে সফল করে দিয়েছে তার খেলোয়াড়রা। সঠিক সময়ে সঠিক জায়গায় বল করেছে পুরো সিরিজ জুড়ে। তাতেই উল্লেখযোগ্য সময়ে আলোর মুখ দেখেছে।

হাঠৎ করেই দায়িত্ব পাওয়া দলনায়ক রিয়াদ চেষ্টা করেছেন ব্যাট হাতে সফলতার সঙ্গে দলকে এগিয়ে নিতে। তবে প্রয়োজনের সময় সতীর্থদের কাছ থেকে যোগ্য সময়োচিত সমর্থন পাননি। নইলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২২০ রান পার হওয়া মোটেই অসম্ভব ছিল না। বিভিন্ন ফরম্যাটের দল গঠন, প্রথম একাদশ নির্বাচন আমাদের যথেষ্ট বিচলিত করেছে এবং নিজ দেশের মাটিতে বিশেষ করে ঢাকায় দ্বিতীয় টেস্টের পিচ তৈরি ও তার বৈরী আচরণের দায়ভার সম্পূর্ণভাবে খেলোয়াড়দের ওপর চাপানোটা কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে দূরত্ব আরও বাড়াবে। অস্থির ড্রেসিং রুমের গুঞ্জনও চার দেয়ালের বাইরে চলে এসেছে যা মোটেই সুখকর নয়। শ্রীলঙ্কার সঙ্গে এই ব্যর্থতা আমাদের কষ্ট দিলেও অতি দ্রুত আামদের নিজেদের বোঝাপড়াটা ঠিক করে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিতে হবে। খেলোয়াড়রা যখন মাঠে ব্যস্ত ছিলেন তখন বিসিবিও নিশ্চয়ই তাদের সর্বাপেক্ষা জরুরি কাজটা নিঃশব্দে করে যাচ্ছেন। দলের জন্য অতি দ্রুত একজন যোগ্য হেড কোচের চাহিদা তারা অতি দ্রুত মিটাবেন বলে আশা করি।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম