ক্রিকইনফো পুরস্কারে নেই কোনও বাংলাদেশি!

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২০

টেস্টের সেরা পারফম্যান্স করেছেন স্টিভেন স্মিথ ও লায়ন ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রতিবছর অ্যাওয়ার্ড দেয় বছরের সেরা পারফরম্যান্সকে। তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং, বোলিংয়ে সেরা পারফরম্যান্স বাছাই করে ওয়েবসাইটটি। এরপর সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর সিনিয়র সম্পাদকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের ভোটে নির্বাচিত হয় সেরা পারফরম্যান্স।  সেই তালিকায় এবার বাংলাদেশি কেউ স্থান পাননি।  তবে বিজয়ীরা হলেন- স্টিভেন স্মিথ, নাথান লায়ন, হিথার নাইট, ফখর জামান ও মোহাম্মদ আমির।

গত বছর পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত জয়ে ভূমিকা ছিল স্টিভেন স্মিথের ১০৯ রানের ইনিংস। আর এই ইনিংসই ছিল বছর সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স। টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন নাথান লায়ন। বেঙ্গালুরুতে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন।

ওয়ানডেতে সেরা ব্যাটিংয়ের তকমা পেয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী ফখর জামান।  জামানের অপরাজিত ১১৪ রানের ইনিংস এই পুরস্কার পেতে সহায়তা করেছে। একইভাবে ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কারটিও গেছে পাকিস্তানে। মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিংয়ের অ্যাওয়ার্ড।  

ক্রিকইনফোর অ্যাওয়ার্ড বিজয়ী যারা 

১. সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স-স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

২. সেরা টেস্ট বোলিং অ্যাওয়ার্ড-নাথান লায়ন (অস্ট্রেলিয়া)

৩. ওয়ানডের সেরা ব্যাটিং পারফরম্যান্স-ফখর জামান (পাকিস্তান)

৪. ওয়ানডেতে সেরা বোলিং পারফরম্যান্স-মোহাম্মদ আমির (পাকিস্তান)

৫. সেরা অধিনায়ক-হিদার নাইট (ইংল্যান্ড)

৬. টি-টোয়েন্টির সেরা ব্যাটিং পারফরম্যান্স- এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

৭. টি-টোয়েন্টির সেরা বোলিং পারফরম্যান্স-যুবেন্দ্র চাহাল (ভারত)

৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার-কুলদীপ যাদব (ভারত)

৯. অ্যাসোসিয়েটদের মাঝে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স-রশিদ খান (আফগানিস্তান)

১০. অ্যাসোসিয়েটদের মাঝে বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্স-কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম