নিধাস ট্রফিতে মাদুশাঙ্কার খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪০

এভাবেই মাঠ ছাড়েন মাদুশাঙ্কা। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে চোট পান শ্রীলঙ্কান পেসার শেহান মাদুশাঙ্কা। হ্যামস্ট্রিংয়ে পাওয়া এই চোট গুরুতরই ছিল। দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়েছিল শেষ পর্যন্ত।তাই আসন্ন ত্রিদেশীয় নিধাস ট্রফিতে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

মাদুশাঙ্কার আক্রান্ত স্থানের স্ক্যান এখনও করা হয়নি। এই রিপোর্ট পাওয়া গেলেই বোঝা যাবে কতটুকু গুরুতর তার চোট। বাংলাদেশ, ভারতকে নিয়ে আসন্ন এই টুর্নামেন্ট শুরু হবে ৬ মার্চ। তাই এই সময়ের মাঝে মাদুশাঙ্কা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

লঙ্কানদের হয়ে সীমিত ওভারে মাত্র তিন ম্যাচ খেললেও আলো ছড়িয়েছেন বল হাতে। গত মাসে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়ানডে অভিষেকেই করেছেন হ্যাটট্রিক। রবিবার বাংলাদেশের বিপক্ষেও ছিলেন সফল। ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাই শেষ পর্যন্ত মাদুশাঙ্কা খেলতে না পারলে তার জায়গায় নিধাস ট্রফিতে খেলতে পারেন দুশমন্থ চামিরা। এছাড়া বিকল্প হিসেবে রয়েছেন-লাহিরু কামারা, লাহিরু গামাগে ও সুরঙ্গ লাকমাল।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম