শিরোপা জেতার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২১

প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছে ম্যানসিটি। গত সোমবার চার শিরোপা ঘরে তুলবার স্বপ্ন ভেস্তে গেছে ম্যানচেস্টার সিটির। এফএ কাপের পঞ্চম রাউন্ডে হেরে গেছে উইগান অ্যাথলেটিকের কাছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগসহ লিগ কাপের শিরোপা স্বপ্ন এখনও টিকে আছে গার্দিওলার শিষ্যদের। সেই স্বপ্ন বাস্তবায়নে রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে রাতে লিগ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে মাঠে নামছে ম্যানসিটি।

মৌসুমটা দারুণ কাটানো পেপ গার্দিওলার জন্য অপেক্ষা করছে বিশাল উপলক্ষ!কারণ এটাই তার প্রথম কাপ ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্বার গতিতে থাকা ম্যানচেস্টার সিটি তাই শিরোপা জিততে মুখিয়ে আছে।  কোচিং ক্যারিয়ারে ১০ ফাইনালের ৯টি জেতা গার্দিওলা অবশ্য আস্থা রেখেছেন দলের ওপর, ‘আমরা যা করে দেখিয়েছি তাকে অমূল্য করতে শিরোপা জিততে হবে। আগস্টেও আমরা একই কথা বলেছিলাম। কত বেশি শিরোপা জিতলাম, সেটা দিয়ে আমাদের বিচার করা হবে। বড় ক্লাবগুলোর ক্ষেত্রে এমনটাই ভাবা হয়। এই ধরনের ক্লাবকে প্রত্যেক বছর উন্নতি করতে হয় এবং শিরোপা জিততে হয়। এখন আমাদের সুযোগ এসেছে প্রথমটি জেতার।’ 

উল্টো দিকে সাত বছর আগে করা ভুল শোধরানোর মোক্ষম সুযোগ পেয়েছে আর্সেনাল। ২০১১ সালে বারর্মিংহামের কাছে ফাইনালে হেরে গিয়েছিল গানাররা। তখন ফেভারিটের তকমা থাকা গানারদের কপাল পোড়ে ৮৯ মিনিটের জয় সূচক গোলে। তাই এখনও ঘরোয়া এই শিরোপা না জেতায় কোচ আর্সেন ওয়েঙ্গারের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। সেই আক্ষেপ করেই আর্সেনাল কোচ বলেছেন, ‘অবশ্যই, ঘরোয়া এই শিরোপাটা আমার এখনও জেতা হয়নি। তাই ফাইনালে জেতার তীব্র বাসনা থেকেই আমরা পারফর্ম করতে চাই।’

ম্যাচকে ঘিরে পরিসংখ্যান

১. এটা লিগ কাপে আর্সেনালের অষ্টম ফাইনাল। এমনকি সবচেয়ে বেশিবার হারারও রেকর্ড তাদের। জেতার রেকর্ড আছে মাত্র দু’বার; ১৯৮৭ ও ১৯৯৩ সালে।

২. ম্যানচেস্টার সিটি এ নিয়ে ষষ্ঠবার খেলছে লিগ কাপের ফাইনালে। গত ৫ মৌসুমে টানা তৃতীয়বার। আগের ৫ বারের তুলনায় চারবারই জিতেছে ম্যানসিটি। এছাড়া শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল ১৯৭৪ সালে।

৩. বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে এবারই মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানসিটি। তবে মুখোমুখি লড়াইয়ে আগের দুবারই জিতেছে আর্সেনাল! ওয়েম্বলিতেই ২০১৪ সালে কমিউনিটি শিল্ডে ৩-০ গোলে জেতে আর্সেনাল! গত মৌসুমের এফএ কাপের সেমিফাইনালে জেতে ২-১ গোলে।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী