বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে নেই কোহলি-ধোনি

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫১

বিশ্রামে থাকবেন কোহলি ও ধোনি বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নেই অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি! তাদের বিশ্রামে রেখেই নিদাহাস ট্রফি খেলতে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। কোহলি না থাকায় রোহিত শর্মা হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। তার ডেপুটি শিখর ধাওয়ান।

কোহলির বিশ্রাম পাওয়াটা আগে থেকেই চর্চা হচ্ছিল। তবে ধোনির বিশ্রাম পাওয়ার খবর চমক হিসেবেই এসেছে। বোলারদের মাঝে প্রত্যাশিত বিশ্রাম পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। আরও বেশ কিছু বোলারকেও বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন সিরিজে। এরা হলেন স্পিনার কুলদিপ যাদব ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

স্কোয়াডে যে একটা পরিবর্তন আসবে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। কারণ, সামনেই নতুন মৌসুম, সঙ্গে রয়েছে আইপিএল। তাই টানা খেলার ক্লান্তি থেকে বাঁচাতেই অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানান, ‘কাজের চাপ বিবেচনায় নিয়েই এই দল নির্বাচন করেছি।’

স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মানিশ পান্ডে, দিনেশ কার্তিক, দিপক হুডা, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, রিশাব পান্ত।

ত্রিদেশীয় সিরিজের সূচি

৬ মার্চ- শ্রীলঙ্কা-ভারত
৮ মার্চ- বাংলাদেশ-ভারত
১০ মার্চ- শ্রীলঙ্কা-বাংলাদেশ
১২ মার্চ- ভারত-শ্রীলঙ্কা
১৪ মার্চ- ভারত-বাংলাদেশ
১৬ মার্চ- বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৮ মার্চ- ফাইনাল

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম