স্টোকসের ফেরার দিনে জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৭

রস টেলর তুলে নিয়েছেন ১৮তম সেঞ্চুরি মারামারি করে নিষেধাজ্ঞার কবলে ছিলেন ইংল্যান্ড তারকা বেন স্টোকস। জাতীয় দলে ফিরতে অপেক্ষায় ছিলেন অনেকদিন। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিরলেও তার প্রত্যাবর্তনটা সুখের হয়নি। শেষ ওভারের রোমাঞ্চে সফরকারীদের প্রথম ম্যাচে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

২৮৫ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডের ত্রাতা ছিলেন মিচেল স্যান্টনার। ২৭ বলে ঝড়ো গতিতে তুলেছেন ৪৫ রান। আদিল রশিদের ওভারে টানা ছয় মারার পর ক্রিস ওকসের ওভারেও অব্যাহত ছিল তার ঝড়। ছয় মেরেই শেষ ওভারে জয় নিশ্চিত করেন স্যান্টনার।

কিউইদের হয়ে বাকিরা যেখানে ব্যর্থ ছিলেন সেখানে জয়ের মঞ্চটা গড়ে দেন রস টেলর। ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরির পাশাপাশি টম ল্যাথামের সঙ্গে গড়েন ১৭৮ রানের জুটি। ল্যাথাম ৭৯ ও টেলর ১১৩ রানে ফিরলে ঝুঁকিতে পড়ে গিয়েছিল কিউইরা। কিন্তু জুটি যে ফেলনা ছিল না ৪৯.২ ওভারে দলকে জিতিয়ে এর যথাযথ প্রমাণ দিয়েছেন স্যান্টনার। তার ২৭ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়।

এর আগে টস হেরে ব্যাট করে ৮ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জশ বাটলারের ৭৯ রান ছিল সর্বোচ্চ। এছাড়া জো রুটের ৭১ ও ওপেনার জেসন রয় ৪৯ রান করেন। ২৪ সেপ্টেম্বরের পর ফেরা স্টোকস ১২ রানের বেশি কিছু করতে পারেননি। তবে বল হাতে ছিলেন সফল। টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেট নিয়েছেন ৪৩ রানের বিনিময়ে।

৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন রস টেলর।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম