টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৮

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আঙুলে চোট পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাকিব আল হাসান। তাতেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হাত ছাড়া হয়ে গেছে সাকিবের। তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। যদিও টেস্ট ও ওয়ানডেতে যথারীতি শীর্ষে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার।  ৩৯০ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ম্যাক্সওয়েল।  ৩২৬ রেটিং নিয়ে পরেই রয়েছেন সাকিব আল হাসান।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে শীর্ষে পৌঁছেছেন কলিন মুনরো।  ৫ ধাপ এগিয়ে পরেই জায়গা করে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। 
এদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ভালোই এগিয়েছেন ওপেনার সৌম্য সরকার। র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। পেসার মোস্তাফিজুর রহমানও এগিয়েছেন বোলারদের র‌্যাংকিংয়ে। একধাপ এগিয়ে অবস্থান করছেন সপ্তম স্থানে। না খেলে বোলারদের র‌্যাংকিংয়েও পিছিয়েছেন সাকিব। একধাপ পিছিয়ে রয়েছেন দশম স্থানে।

এদিকে কিছুদিন আগে কম বয়সী হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে স্থানে পৌঁছানো রশিদ খান টি-টোয়েন্টিতেও জায়গা করে নিয়েছেন শীর্ষস্থান। একধাপ এগিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে রয়েছেন সবার উপরে।  পরেই রয়েছেন নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি।  একধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় স্থানে। 

এক নজরে অলরাউন্ডারদের র‌্যাংকিং

১. গ্লেন ম্যাক্সওয়েল (রেটি- ৩৯০)

২. সাকিব আল হাসান (রেটিং-৩২৬)

৩. মোহাম্মদ নবি (রেটিং-২৯২)

৪. মারলন স্যামুয়েলস (রেটিং- ২৩৯)

৫. জেপি দুমিনি (রেটিং-২৩৫)

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম