ম্যাথুজের ফেরার অপেক্ষায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৪

অ্যাঞ্জেলো ম্যাথুজ। বাংলাদেশ সফরেই চোটে পড়েছিলেন শ্রীলঙ্কার চার ক্রিকেটার। এরা হলেন- কুসল পেরেরা, দুশমন্থ চামিরা, নুয়ান প্রদীপ ও লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। আশার কথা হচ্ছে নিদাহাস ট্রফির আগেই ফিট হয়ে গেছেন পেরেরা, চামিরা ও প্রদীপ। তবে ম্যাথুজের ফিট হওয়ার খবর নিয়ে এখনও অপেক্ষায় আছে লঙ্কান ম্যানেজমেন্ট।

চার ক্রিকেটারই বাংলাদেশ সফরে এসে চোটে পড়েছিলেন। সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। তবে রবিবার শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টিতে ফিরেছেন পেরেরা, প্রদীপ ও চামিরা। যদিও ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ হয়নি ম্যাথুজের।

এই তিন ক্রিকেটারসহ ম্যাথুজের আনুষ্ঠানিক ফিটনেস পরীক্ষা হবে আগামী মঙ্গলবার। এই অবস্থায় তিন ক্রিকেটার পুরোপুরি ফিট হওয়ায় সন্তুষ্ট নির্বাচকরা। একই সঙ্গে ম্যাথুজকে নিয়েও আশাবাদী। যদিও এই সিরিজে পাওয়া যাচ্ছে না বোলার শেহান মাদুশাঙ্কা ও অলরাউন্ডার আসেলা গুনারত্নেকে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন লাসিথ মালিঙ্গা। রবিবার কালুতারা টাউন ক্লাবের হয়ে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। ছন্দে রয়েছেন নিরোশান ডিকবিলা, দিনেশ চান্ডিমাল ও উপুল থারাঙ্গা।

মালিঙ্গা সবশেষ শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে। এরপর ভারত ও বাংলাদেশ সফরে তাকে আর নেওয়া হয়নি পড়তি ফর্মের কারণে। চোট সারিয়ে বর্তমানে খেলতে থাকলেও তার দলে ফেরা নির্ভর করবে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। তবে চোট পাওয়া ক্রিকেটাররা ফেরায় ভাগ্য সুপ্রসন্ন নাও হতে পারে মালিঙ্গার!

৬ মার্চ টুর্নামেন্ট শুরুর আগে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করবে শ্রীলঙ্কা। কলম্বোয় এই ক্যাম্প শুরু হবে বুধবার থেকে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম