প্রস্তুতি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারালো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৮

গুলবাদিন নায়েব খেলেন সর্বোচ্চ রানের ইনিংস।   বিশ্বকাপ বাছাইতেও ধুঁকতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। বাছাইয়ের মূল লড়াইয়ের আগেই তাদের হুঙ্কার দিয়ে রাখলো আফগানিস্তান। দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে দিয়েছে ২৯ রানে। অবশ্য বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল বলে জয়টা এসেছে ডি/এল পদ্ধতিতে।

বাছাই থেকে মাত্র দুটি দল খেলবে চূড়ান্ত পর্বে। আর সেখানেই ফেভারিটের তকমা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানদের ওপর। অভিজ্ঞ মারলন স্যামুয়েল ও ক্রিস গেইলের মতো তারকা খেলায়াড়দের জাতীয় দলে রাখলেও তাদের জয়ে ভূমিকা রাখতে পারেনি সেভাবে।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে দাঁড়ায় ৩৫ ওভারে। এমন ম্যাচে ক্যারিবীয়দের লক্ষ্য ছিল ১৪০ রান। আর সেই লক্ষ্যে খেলতে নেমে ২৬.৪ ওভারে ১১০ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল আউট হয়েছেন মাত্র ৯ রানে। মারলন স্যামুয়েলস ৩৪ আর সর্বোচ্চ ৩৬ রান আসে এভিন লুইসের ব্যাট থেকে।

টসে হেরে ব্যাট করতে নামা আফগানদের শুরুটা ছিল হতাশাজনকই। আবার একই সঙ্গে ছিল লড়াইয়ের ঝাঁজ। অধিনায়ক আসগর স্টানিকজাই না থাকায় ২৩ ওভারে ৭১ রানেই ৮ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। দলের ইনিংস যখন পরিণতির দিকে তখনই শেষ মুহূর্তে বুক চিতিয়ে লড়াই করেন সামিউল্লাহ শেনওয়ারি ও গুলবাদিন নায়েব।  নবম উইকেটে ১১.৫ ওভার পর গড়েন অনবদ্য এক জুটি। ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে দলকে পাইয়ে দেন ১৬৩ রানের পুঁজি।

শেনওয়ারি ৪২ রানে ছিলেন অপরাজিত। অপর দিকে নায়েব ৪৮ রানে ফিরে গেছেন সাজঘরে।

ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শেলডন কট্রেল। আফগানিস্তানের পক্ষে ৭ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন দাওলাত জাদরান। দুটি নেন শরফুদ্দিন আশরাফ ও রশিদ খান। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম