ওয়ালশের লাকি ক্যাপ্টেন টাইগার পতৌদি

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৩:৫০আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৪:১২

বাংলাদেশ কোচ কোর্টনি ওয়ালশ। নিদাহাস ট্রফিতে হেড কোচের ভূমিকায় থাকবেন কোর্টনি ওয়ালশ। আসন্ন সিরিজে কেমন করবে বাংলাদেশ? এমন প্রশ্নে অবশ্য ভড়কে যাননি নতুন দায়িত্ব পাওয়া কোচ ও ক্যারিবিয়ান কিংবদন্তি। আশাবাদীদের দলে থাকা এই কোচ জানিয়েছেন, ‘আশা করছি বাংলাদেশ উজ্জীবিত পারফরম্যান্স করবে। কারণ দারুণ কিছু ফাস্ট বোলার উঠে এসেছে বাংলাদেশ দলে।’

কলকাতায় পতৌদি স্মারক বক্তৃতায় অংশ নিয়েই এসব কথা বলেছেন বাংলাদেশ কোচ। কলকাতার ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে গত মঙ্গলবার সেখানে পৌঁছান ক্যারিবীয় কিংবদন্তি। অবশ্য যার স্মরণে এমন আয়োজন তাকে কখনও খেলতে দেখেননি ওয়ালশ। তবে এই তারকাকে পয়া হিসেবেই দেখছেন ক্যারিবিয়ান লিজেন্ড, ‘টাইগার পতৌদিকে কখনও খেলতে দেখিনি, শুধু শুনেছি। কিন্তু এই স্মারক বক্তৃতায় অংশ নেওয়ার পরেই আমি বাংলাদেশের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পেলাম। তাই টাইগার, আমার জন্য লাকি ক্যাপ্টেন।’

পতৌদিকে কখনও না দেখলেও ক্লাইভ লয়েডের অধীনে খেলেছেন ওয়ালশ।  সেই সময়ের কথা স্মরণ করে এই কিংবদন্তি বলেন, ‘আমি একটা সিরিজে লয়েডের অধীনে খেলি। সেটা ছিল আমার অভিষেক সিরিজ। আর তাতেই বুঝে যাই, ক্লাইভ কেন এত বড় ক্যাপ্টেন। আমার মতো অনভিজ্ঞ মানুষকেও জিজ্ঞেস করেছিল, কী ধরনের ফিল্ডিং চাও। আমি তো শুনে অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম, ক্যাপ্টেন যেভাবে ফিল্ডিং সাজাবে সেই অনুযায়ী আমাকে বল করতে হবে।’

এই সময়ে সেরা ক্যাপ্টেনদের মধ্যে ইমরান খানকেও টেনে আনেন ওয়ালশ। তার মতে, ‘আমার মতে বড় অধিনায়ক মানে সে যিনি বিপ্লব আনেন ক্রিকেটে, রেখে যাবেন পরিবর্তন। ইমরান খান পাকিস্তান ক্রিকেট পাল্টে দিয়েছিল। আমি যতটুকু শুনেছি, পতৌদিও একই রকম ছিল। আমার মনে হয় ইমরান এবং টাইগারের অধিনায়কত্বের ধরনের মধ্যে অনেক মিল ছিল।’ 

 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম