এখনই সব কিছু নিশ্চিত হয়ে যায়নি: বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০১৮, ১২:৪৪আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১২:৪৪

বার্সা কোচ ভালভারদে বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচটিকে অঘোষিত ফাইনাল বলা হচ্ছিল। উত্তেজনার পারদ চড়ানো ম্যাচটি জিতে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এখনই সব কিছু নির্ধারিত হয়ে যায়নি বলে মনে করেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। তার মতে, ‘ম্যাচের দিক দিয়ে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। তবে শিরোপা এখনই নিশ্চিত হয়ে যায়নি, এটা সত্যি আমরা একটা বড় ধাপ এগিয়েছি।’

ন্যু ক্যাম্পে ঘরের মাঠ বলে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। যদিও সেটা ছিল শুধু প্রথমার্ধে। ছেলেরা কোচ ভালভারদের কৌশল অনুসরণ করেছে বলে এমনটি হয়েছে বলে মন্তব্য বার্সা কোচের, ‘ছেলেরা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাতে আমি গর্বিত। এধরনের ম্যাচে স্বাভাবিকভাবে এমন কৌশলই অবলম্বন হয়ে থাকে।’

পুরো ম্যাচে দারুণ খেললেও জয়ের ব্যবধানটা ছিল মাত্র এক গোলে। অবশ্য এই গোলটা এসেছে প্রাণভোমরা মেসির পা থেকে। যাদের বিরুদ্ধে মেসির রেকর্ডটা সব সময়ই ভালো। তবে আজকের ম্যাচে প্রতিপক্ষের রক্ষণটা আঁটোসাটো ছিল বলে ব্যবধানটা ছিল ছোট, ‘জিতলেও সেটা ছিল কষ্টসাধ্য। এমনটি হওয়ার কারণ ওদের রক্ষণটা ছিল দুর্ভেদ্য।’

 মেসির একমাত্র গোলে লা লিগায় শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে আটে। তাই এই ম্যাচকে ঘিরে প্রস্তুত ছিলেন বার্সা কোচ, ‘ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানতাম যেভাবে ম্যাচটি গড়িয়েছে, তাতে সেটা আরও কঠিন হতে পারতো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম