দোষী আসলে কুইন্টন ডি কক?

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৮:৫২আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৮:৫৪

নতুন সিসিটিভি ফুটেজে দেখা গেছে ডি ককের মন্তব্যের পর ফুঁসে ওঠেন ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি ককের মধ্যকার বাক-বিতণ্ডার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে আইসিসি। উত্তেজিত মুহূর্তের প্রথম সিসিটিভি ফুটেজ ধরেই এই সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ঘটনা নতুন মোড় নিয়েছে আরেকটি সিসিটিভি ফুটেজ বের হওয়ার পর! সেখানে দেখা গেছে, ড্রেসিং রুমের দিকে যাওয়ার পথে কুইন্টন ডি ককের মন্তব্যের পরই ফুঁসে ওঠেন ওয়ার্নার!

এমন ঘটনার সময় দুজনের মাঝে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা টিম পেইন। ঘটনা যাই হোক ইতোমধ্যে আইসিসি সিদ্ধান্তের কথা শুনিয়ে দিয়েছে। এমন ঘটনায় খেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে সবচেয়ে বেশি শাস্তিটা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তার বিরুদ্ধে ২ মাত্রার অভিযোগ এনে তিনটি ডিমেরিট পয়েন্টসহ ম্যাচফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 

অপর দিকে ডি ককের বিরুদ্ধে ১ মাত্রার অভিযোগ এনে ম্যাচফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অবশ্য প্রথম দিকে ফাঁস হওয়া ফুটেজ থেকেই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছেন ম্যাচ রেফারি। তাই নতুন করে দ্বিতীয় ফুটেজ বের হওয়ার ঘটনা কোন দিকে যায় সেটাই দেখার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম