রাবাদার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দ্বিতীয় অভিযোগ

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১৬:০৫আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৬:৩৯

আচরণ বিধি ভাঙছেন রাবাদা পোর্ট এলিজাবেথ টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি বিতর্কিত ঘটনায় জড়িয়েও আলোচনায় কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে আরেক কাণ্ড বাঁধিয়ে বসেছেন দ্বিতীয় ইনিংসে।

দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে লক্ষ্য করে অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার বিরুদ্ধে।  স্মিথের ঘটনায় তার বিরুদ্ধে আনা হয়েছিল ২ মাত্রার অভিযোগ। এবার তার বিরুদ্ধে আনা হয়েছে এক মাত্রার অভিযোগ।

স্মিথের ঘটনায় দোষী সাব্যস্ত হলে জুটবে ৩ ডিমেরিট পয়েন্ট। আগেই একই কাণ্ড বাঁধিয়ে তিনি পেয়েছেন ৫ ডিমেরিট পয়েন্ট।  এই টেস্টের প্রথম অভিযোগের ভিত্তিতে শাস্তি পেলে নিষিদ্ধ হবেন ২ টেস্টে।

নতুন আনা অভিযোগের বিষয়ে এখনও জবাবদিহি করতে হয়নি রাবাদাকে। দুই ঘটনায় দোষী সাব্যস্ত হলে তার অবস্থা হবে আরও করুণ। মোট ডিমেরিট পয়েন্ট হবে ৯! তাতে ১২ পয়েন্ট পেতে বেশি সময় লাগবে না হয়তো রাবাদার। এই পদ্ধতি চালুর পর রাবাদাই সবচেয়ে বেশি আলোচনায়। মোট ১২ পয়েন্ট হয়ে গেলে অন্তত আরও তিনটি টেস্টে নিষিদ্ধ হবেন তিনি।

এর আগে গত জানুয়ারিতে নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়েছেন প্রোটিয়া পেসার। এরপর থেকেই পেয়ে যাচ্ছেন একের পর এক ডিমেরিট পয়েন্ট। জুলাইয়েও অব্যাহত ছিল একই ধারা। এরপর পেয়েছেন গত মাসে। প্রতিটি ডিমেরিট পয়েন্টের মেয়াদ ২৪ মাস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম