মেন্ডিসের ফিটনেস নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৪:৪৯আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৪:৫২

কুসল মেন্ডিস স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। নিদাহাস ট্রফিতে জয় দিয়ে শুরুটা করলেও এই মুহূর্তে রয়েছে হারের বৃত্তে। আগে থেকে চোট জর্জর থাকা দলটিতে এবার টপ অর্ডার ব্যাটসম্যান কুসল মেন্ডিসের ফিটনেস নিয়ে দেখা দিয়েছে সংশয়!

সোমবার ভারতের বিপক্ষে ৬ উইকেটে হারের দিনে চোট পেয়ে বসেন মেন্ডিস। ডিপে ফিল্ডিং করতে গিয়ে বাজেভাবে চোট পান। তাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

শ্রীলঙ্কার টিম ম্যানেজার আশঙ্কা গুরুসিনহা জানিয়েছেন, মেন্ডিসের পেশিতে চোট রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনই মেন্ডিসকে নিয়ে কোনও তথ্য জানানো যাচ্ছে না। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরেই বুঝা যাবে তার প্রকৃত অবস্থা।

অবশ্য শ্রীলঙ্কা শিবিরে আশার খবর হচ্ছে, শুক্রবারের আগে কোনও ম্যাচ নেই শ্রীলঙ্কার। তাই শুক্রবার বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তাকে সুস্থ হিসেবে চাইবে লঙ্কানরা।

এমনিতে টুর্নামেন্ট শুরুর আগে চোট পেয়ে ছিটকে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। শেহান মাদুশঙ্কা ও আসেলা গুনারত্নেও চোটে রয়েছেন। তার ওপর অধিনায়ক দিনেশ চান্ডিমাল রয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞায়। এই অবস্থায় ফর্মে থাকা মেন্ডিসকে পেতে মরিয়া শ্রীলঙ্কা। কারণ টুর্নামেন্টে ‘ব্যাক টু ব্যাক’ হাফসেঞ্চুরি রয়েছে তার। একই সঙ্গে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহকও মেন্ডিস।–ক্রিকবাজ।  

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম