ধারাবাহিক ভারতের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১১:০১আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১২:৪০

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাসী ভারত। নিদাহাস ট্রফিতে এখনও দেখা মেলেনি একপেশে লড়াইয়ের। প্রতি ম্যাচই লুকিয়ে রাখছে নাটকীয়তার সব রসদ। ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও জয়ের ধারায় ফিরেছে শেষ দুই ম্যাচে। আবার বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতকে দিয়ে রেখেছে হুঙ্কার! এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ দল।

ভারত-বাংলাদেশ যেই জিতুক, দু’দলকেই জেতাবে তাদের আত্মবিশ্বাস। আগের ম্যাচের পরিস্থিতি থেকে তেমনই আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য বাংলাদেশ আত্মবিশ্বাসী থাকলেও ভারতের রয়েছে ধারাবাহিকতা।

ভারতীয় শিবিরে আত্মবিশ্বাসের রসদেও রয়েছে ধারাবাহিকতা। শ্রীলঙ্কাকে হারানোর দিনে ভূমিকা রেখেছেন মনিষ পান্ডে ও দিনেশ কার্তিক। অভিজ্ঞতার ভাঁড়ের থেকে ভালো রসদ জোগাচ্ছেন সুরেশ রায়না।

বিগত ম্যাচগুলোতে পাওয়ার প্লেতে বোলাররা খেই হারালেও ভারতীয় শিবির সেই ধারা পাল্টানোর দিকে। যুবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর পেস বৈচিত্র্য বজায় রেখেছেন ম্যাচে। একইভাবে শারদুল ঠাকুর ৪ উইকেট নিয়ে তার প্রমাণ রেখেছেন।

বাংলাদেশ শিবিরেও আত্মবিশ্বাসের পেছনে রসদ জুগিয়েছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কাকে হারিয়ে রান তাড়ায় গড়েছে রেকর্ড। লিটন দাসের সঙ্গে ফর্মে রয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে সৌম্য সরকার সময়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠছেন দলের প্রয়োজনে। মুশফিক ও মাহমুদউল্লাহ দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রতীক হিসেবেই খেলে যাচ্ছেন শেষ পর্যন্ত।

ব্যাটসম্যানদের মতো বোলিং বিভাগেও রয়েছে আত্মবিশ্বাসের ঝলক। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলামকে রানের চাকা শ্লথ করে দিতে এই ম্যাচেও প্রয়োজন। আবার স্লগ ওভার ও পাওয়ার প্লেতে মোস্তাফিজ ও রুবেলের কার্যকর বোলিং ধারাবাহিকতা ভূমিকা রাখতে পারে এই ম্যাচে।

অবশ্য এর মাঝেও ভারতীয় বোলিং নিয়ে একটু বেশিই সতর্ক থাকতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘ভারতীয় বোলারদের আক্রমণে বৈচিত্র্য থাকছে বেশি। বিশেষ করে  ওদের স্পিনাররা ধীরগতির সঙ্গে সঙ্গে টার্নও পাচ্ছে। এমনকি পেসাররাও গতি নিয়ন্ত্রণ করছে। আমাদের ব্যাটসম্যানদের এসব দিকে কঠোর নজর দিতে হবে।’

স্বাভাবিকভাবে ব্যাটিং সহায়ক পিচ থাকলেও কলম্বোয় আবারও বৃষ্টির শঙ্কা ভাবাচ্ছে দুই শিবিরকে। আবহাওয়ার পূর্বাভাস তেমন কথাই বলছে। ম্যাচে বৃষ্টি বাগড়া দিতে পারে যেকোনও সময়।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম