হারের দায় নিলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০১৮, ১৩:৩০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৩:৪৪

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডকে স্তব্ধ করে দিয়েছে সেভিয়া। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে শেষ ষোলোর লড়াইয়ে ইংলিশ জায়ান্টরা হেরেছে ২-১ ব্যবধানে। হারের পর পুরো দায়টাই নিজের ওপর নিয়েছেন ম্যানইউ কোচ হোসে মরিনহো।

অবশ্য পুরো দোষ নিজের কাঁধে নিলেও দায়ভার নিতে গিয়ে কিছুটা নাটকীয়তার আশ্রয় নিয়েছেন ম্যানইউ কোচ , ‘যখন দল জেতে তখন সবাই জেতে। কিন্তু দল হারলে তখন হারটা হয়ে দাঁড়ায় কোচের। সবখানে একই চিত্র। ইংল্যান্ড, স্পেন ও চীনেও।’  নিজের ত্রুটি ছিল বলেই মনে করেন মরিনহো, ‘হারটা আমারই, পরিষ্কারভাবে আমারই ভুল ছিল।’

প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়াতে সেভিয়াকে কৃতিত্ব দিয়েছেন ম্যানইউ কোচ। তার মতে, ‘এটাই ফুটবল, যখন সেভিয়া তাদের মাঠে গোলশূন্য ড্র করলো তখন জানতাম এটা ওদের জন্যে ভালো ফল ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘বল দখলে কিন্তু ওদের দারুণ নিয়ন্ত্রণ ছিল। তবে সেভিয়াতে আমরা বল দখলে এগিয়ে থাকলেও স্কোর করতে পারিনি।’

হারের পর সেভিয়াকে অভিনন্দন জানাতে ভোলেননি স্বঘোষিত স্পেশাল ওয়ান, ‘সেভিয়াকে অভিনন্দন। ওরা ভালোভাবেই ম্যাচটি জিতেছে, আমাদের চেয়ে ওরা বেশি স্কোর করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের