যুব হকির বাছাইয়ে পাকিস্তান-মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৯:০৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৯:০৭

যুব হকির বাছাইয়ে পাকিস্তান-মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ থাইল্যান্ডে আগামী ২৫ থেকে ২৯ এপ্রিল হবে যুব গেমস হকির বাছাই পর্ব।  তাতে অনূর্ধ্ব-১৬ বিভাগে বাংলাদেশও অংশ নিচ্ছে।  বাছাইয়ে বাংলাদেশ দল স্থান পেয়েছে পাকিস্তান ও মালয়েশিয়ার গ্রুপে।  এছাড়া ‘বি’ গ্রুপে অন্য দল হল- স্বাগতিক থাইল্যান্ড, ওমান ও চাইনিজ তাইপে।

এছাড়া ‘এ’ গ্রুপে পড়েছে-ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকং চায়না। এই বাছাই পর্ব থেকে শীর্ষ দুটি দল আর্জেন্টিনায় অনুষ্ঠেয় মূল গেমসে অংশ নিবে।

৫০ গজের মাঠে ফাইভ ‘এ’ সাইড টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের কোচ জাহিদুল ইসলাম রাজু।  বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার সাবেক এই খেলোয়াড় বলেছেন, ‘থাইল্যান্ডের আসরে শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হবে আমাদের। তবে এখানে সুবিধাও আছে।  ৫০ গজের মাঠে যে কোনও প্রান্ত থেকে হিট করে পোস্টে বল জড়াতে পারলে গোল হবে। সেক্ষেত্রে সবার জন্য সুযোগ থাকবে। আমাদের প্রস্তুতিও সেভাবে থাকবে।’

মূলত এই বাছাই পর্বে বিকেএসপির দলটিই থাকছে। এই মাসের শেষ দিকে উপদেষ্টা কোচ হিসেবে আসছেন মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণনাথন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম