৫০ ওভারের ক্রিকেটে আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৩:৪৩আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৩:৪৩

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন আশরাফুল ঢাকা প্রিমিয়ার লিগে আরও একটি সেঞ্চুরির দেখা পেয়েছেন  মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার মোহামেডানের বিপক্ষে ক্যারিয়ারে সেরা ১২৭ রানের ইনিংস খেলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আশরাফুল।   তার ব্যাটে চড়েই কলাবাগান ক্রীড়া চক্র ২৬১ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় মোহামেডানকে।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা বেশ ভালোই কেটেছে মোহাম্মদ আশরাফুলের। কলবাগান ক্রীড়া চক্রের হয়ে এর আগে দুটি সেঞ্চুরি পেয়েছেন। পয়েন্ট টেবিলে কলাবাগান সবার নিচে থাকায় চলতি মৌসুমের শেষ ম্যাচটি খেলে ফেললেন  সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। সবমিলিয়ে ১১ ম্যাচে তিন সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে ৪৬০ রান করেছেন তিনি।  আজকের খেলা ১২৭ রানেন ইনিংসটি তার ক্যারিয়ার সেরা ইনিংস।

৫০ ওভারের ক্রিকেটে (আন্তর্জাতিক ও ঘরোয়া) সব মিলিয়ে আশরাফুলের সেঞ্চুরির সংখ্যা আট। যার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি এবং ঘরোয়া ক্রিকেটে পাঁচটি। আর তিনটিই হয়েছে এই মৌসুমে। ২৫০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে আশরাফুলের মোট রান ৫ হাজার ৩৭১।

চলতি বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে আশরাফুলের। এরপর বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ খেলতে কোন্ও বাঁধা থাকবে না। হয়তো চলতি বছরে বিপিএলে কোন একটি দলের হয়ে খেলতেও দেখা যেতে পারে তাকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম