রুবেল মাথা উঁচু করে রাখো, তুমি সেরাটাই দিয়েছো : ব্রেট লি

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৮, ১৪:৪০আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:০৯

ব্রেট লি নিদাহাস ট্রফির ফাইনালে রুবেল হোসেনের ১৯তম ওভার ছিল ব্যয়বহুল। পুরো টুর্নামেন্টে দারুণ ইকোনমিতে থাকা এই পেসার মানসিক চাপের শিকার হয়েছিলেন ফাইনালে। নিজের শেষ ওভারে খেই হারিয়ে দুঃখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিবেকের তাড়নায় সব দোষ নিজের বলে মনে করছেন রুবেল। আর এমন সরল স্বীকারোক্তিতে রুবেলের পাশেই দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার ব্রেট লি।

রুবেলের টুইটার পোস্টে লেখা ছিল, ‘আমি জানি সব আমারই ভুল। সত্যি করে বলতে আমি কখনও ভাবিনি এমন জয়ের কাছে থেকেও বাংলাদেশ আমারই কারণে হেরে যাবে। আমি দেশের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করুন।’ রুবেলের এমন আকুতি ছুঁয়ে গেছে ব্রেট লিকেও। পরবর্তীতে নিজের টুইটার অ্যাকাউন্টে রুবেল হোসেনের টুইটটি রেখে পোস্ট দিয়েছেন, হয়েছেন তার সমব্যথী, ‘রুবেল মাথা উঁচু করে রাখো, তুমি তোমার সেরাটাই দিয়েছো এবং আমি নিশ্চিত তোমার দেশ তোমাকে নিয়ে গর্বিত।’     

রুবেলকে নিয়ে এভাবেই টুইট করেছেন ব্রেট লি রুবেল ১৯তম ওভারে বল করতে এসেছিলেন। মানসিক চাপটা নিতে পারেননি বলেই এক ওভারে দিয়েছেন ২২ রান। অথচ আগের তিন ওভারে ছিলেন দুর্দান্ত। এরপর শেষ ওভারে সৌম্য সরকারের শেষ বলে ৬ মেরে জয় নিশ্চিত করে ভারতীয় দল। 

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম