জাতীয় ফুটবল দলের প্রথম প্রস্তুতি ম্যাচ আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১২:৪৬আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৩:১৯

অনুশীলনে বাংলাদেশ দল। পুরো দলকে মাত্র তিনটি সেশনের জন্য এক সঙ্গে পেয়েছেন অ্যান্ড্রু ওর্ড।  কিছুদিন ধরে মামুনুলদের অনুশীলনে সরাসরি সংশ্লিষ্ট হয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ। এমন স্বল্প পুঁজি নিয়েই আজ থাইল্যান্ডের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব রাচাবুড়ি মিতর ফল এফসির বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। বিকাল ৫টায় শুরু হবে এই ম্যাচ।

আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে থাইল্যান্ডের ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্য লাল-সবুজদের। জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ড তো এই প্রস্তুতি ম্যাচ পেয়ে দারুণ খুশি,‘ সবাইকে এক সঙ্গে সবসময় পাওয়া যায়নি। মাত্র তিন সেশন পাওয়া গেছে। এখন তাদের জন্য প্রস্তুতি ম্যাচ ভীষণ প্রয়োজন। অনেক খেলোয়াড় আছে যারা জানুয়ারির পর থেকে কোনও ম্যাচ খেলেনি। তাদের জন্য হলেও ম্যাচ খেলা দরকার। এছাড়া ভুল-ত্রুটি সংশোধনের জন্য ম্যাচ খেলা প্রয়োজন।’

থাই লিগে গতবার ষষ্ঠ হয়েচিল রাচাবুড়ি। বর্তমান দলটিতে দুজন ব্রাজিলিয়ান ও একজন কংগোর খেলোয়াড় আছে।

প্রতিপক্ষ রাচাবুড়ি মিতর ফল এফসি নিয়ে ওর্ডের মূল্যায়ন উঁচু মানের,‘থাইল্যান্ডের দল তো এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলে থাকে। তাদের মান আমাদের চেয়ে ভালো অবস্থানে। তাদের বিপক্ষে খেলে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে। যেটা লাওস ম্যাচে  কাজে লাগবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম