‘স্টোকস ফেরায় উজ্জীবিত ইংল্যান্ড’

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৮, ১৪:২৪আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৪:২৭

স্টোকসকে নিয়ে সতর্ক জো রুট নাইট ক্লাবে মারামারির পর ইংল্যান্ড দলে নিষিদ্ধ ছিলেন বেন স্টোকস। যদিও পালা বদলে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফেরার অপেক্ষায় ইংলিশ অলরাউন্ডার। দীর্ঘদিন পর দলীয় সতীর্থকে সাদা পোশাকে ফেরত পেয়ে তাই উজ্জীবিত পুরো ইংল্যান্ড দল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে স্টোকসের ফেরা নিয়ে ইংল্যান্ড অধিনায়ক জো রুট বললেন, ‘তাকে দলে পেয়ে আমরা সবাই উজ্জীবিত।’

নিষেধাজ্ঞার পর কিছুদিন আগে ওয়ানডে খেললেও সাদা পোশাকে খেলা হয়নি গত সেপ্টেম্বরের পর। বিতর্কিত কাণ্ডের জন্যে ইংল্যান্ডের অ্যাশেজ দলেও ছিলেন নিষিদ্ধ। তাই সাদা পোশাকে ফিরতে স্টোকস মরিয়া হয়ে আছেন বলে জানালেন ইংলিশ অধিনায়ক, ‘ও অনেক রোমাঞ্চিত। এই মুহূর্তে এমন অনুভূতি ওর কাছ থেকে অবশ্যেই কেড়ে নিতে চাইবেন না।’

স্টোকস দলের বাইরে ছিলেন অনেক দিন। তাই ফেরার সুযোগ পেয়ে পারফর্ম করতে মরিয়া। এর জন্যে তার প্রশংসা করেছেন জো রুট, ‘এমন দেখতে সত্যি ভালো লাগে। যে একজন ফেরার জন্যে অনেক মরিয়া এবং এক পর্যায়ে নিজেকে প্রমাণ করে ও ভালো খেলে।’

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪১ রান করেছেন স্টোকস। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তাই টেস্টে স্টোকসকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে চান জো রুট, ‘ আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রথম টেস্টে ওকে কীভাবে ব্যবহার করবো। একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে-সে সব কিছুর জন্যে প্রস্তুত।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম