৫০ লাখ টাকায় শেখ রাসেলে টিটু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৪:৫৯ আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৫:০১

সাইফুল বারী টিটু ভালো দল গড়েও সাফল্যের দেখা পাচ্ছে না শেখ রাসেল। এবার তাই বদল হচ্ছে কোচ! শফিকুল ইসলাম মানিকের জায়গায় নতুন কোচ নিচ্ছে তারা। দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোচ সাইফুল বারী টিটুকে রেকর্ড পারিশ্রমিকে রাজি করিয়েছে শেখ রাসেল। ৫০ লাখ টাকায় আগামী মৌসুমে শেখ রাসেলের হয়ে ডাগ আউটে দেখা যাবে সাবেক এই ডিফেন্ডারকে!

বর্তমানে সাইফুল বারী টিটু আবাহনী কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এএফসি কাপে তার সঙ্গে চুক্তি আছে আগামী মে মাস পর্যন্ত। এরপর নতুন মৌসুমের জন্য শেখ রাসেলের হয়ে মাঠে নেমে পড়বেন। শেখ রাসেলের হয়ে সব কথা-বার্তাই চূড়ান্ত।  সেসব কথা জানিয়ে টিটু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শেখ রাসেলের হয়ে আগামী মৌসুমে ডাগ আউটে থাকবো-এটা নিশ্চিত। আমার সঙ্গে কর্মকর্তাদের আগেই কথা হয়ে আছে। তারাও নতুন উদ্যোমে শুরু করতে চায়। আমিও তেমনটি চাইছি। দুই পক্ষের মধে কথা-বার্তা মিলে যাওয়াতে শেখ রাসেলের হয়ে কাজ করতে আর সমস্যা নেই।’

এবার রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের বিনিময়ে শেখ রাসেলে যাচ্ছেন টিটু। চট্টগ্রাম আবাহনীতে ৪০ লাখ টাকা পেয়েছিলেন। নতুন মৌসুমে শেখ রাসেলে এর চেয়ে বেশিই পাচ্ছেন। টাকার অংকে সেটা প্রায় ৫০ লাখ।  জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার অবশ্য সরাসরি টাকার অংক বলতে রাজি হননি, ‍‘খেলোয়াড়দের পাশাপাশি কোচদেরও পারিশ্রমিক বাড়ছে। এটা ভালো দিক। চট্টগ্রাম আবাহনীতে থাকতে ভালো পারিশ্রমিক পেয়েছিলাম। এবারো শেখ রাসেলেও তাই পাবো। আগের চেয়ে টাকার অংক বাড়বে।’

শেখ রাসেলে প্রায় ৫০ লাখ টাকা পারিশ্রমিক হলে স্থানীয় কোচদের ক্ষেত্রে রেকর্ডই বলতে হবে। সাইফুল বারী টিটু এর আগে মোহামেডান, শেখ জামাল, আরামবাগ ও চট্টগ্রাম আবাহনীতে কাজ করেছেন। তবে নতুন দল শেখ রাসেল নিয়ে এখনই বেশি মাথা ঘামাতে চাইছেন না। এই মুহূর্তে তার সব চিন্তা-ভাবনা আবাহনীকে নিয়েই, ‘এএফসি কাপে আবাহনী দুটি ম্যাচে সুযোগ পেয়ে গোল করতে পারেনি। এক গোলে হেরেছে। আমাদের হাতে এখন আরও চারটি ম্যাচ আছে। সেই ম্যাচগুলোতে ভালো খেলতে হবে। পয়েন্ট সংগ্রহ করতে হবে। যেন আবাহনী ভালো অবস্থানে থেকে এএফসি কাপের মিশন শেষ করতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার