অকল্যান্ডে মাত্র ৫৮ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৮, ১০:৫২আপডেট : ২২ মার্চ ২০১৮, ১১:০৯

কিউই বোলিংয়ে টিকতে পারেনি ইংলিশরা অকল্যান্ডে গোলাপি বলের ক্রিকেটে শুরুটা ভালো হলো না ইংল্যান্ডের। বেন স্টোকসের ফেরার দিনেও নিউজিল্যান্ডের সুইং বোলিংয়ে ধরাশায়ী হয়েছে অল্পতে। প্রথম ইনিংসে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বোলিং তোপে ৫৮ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। যা তাদের ষষ্ঠ সর্বনিম্ন দলীয় টেস্ট স্কোর!

শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ঘরোয়া কন্ডিশনের ফায়দা পুরোপুরি নিয়ে নেয় স্বাগতিকরা। বিশেষ করে বোল্টের ১৩০ কি.মি. গতির বোলিংয়ে ব্যাট দিয়ে জবাব দিতে ব্যর্থ হয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। যেখানে ডাক ছিল ৫টি। সর্বোচ্চ ৩৩ রানে অসহায়ভাবে অপরাজিত ছিলেন ওভারটন। স্টোকস শূন্য রানে বোল্ড হয়েছেন বোল্টের বলে। এছাড়া ডাবল ফিগারে ছিলেন স্টোনম্যান। আউট হওয়ার আগে ১১ রান করেন।

বোল্ট ও সাউদির মিলিত আক্রমণে ২৭ রানে ৯ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। তাই সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডের কাছেই ছিল তারা। যদিও শেষ পর্যন্ত সেই লজ্জা আর পেতে হয়নি। টেস্টে সর্বনিম্ন দলীয় স্কোরের তালিকায় এটা তাদের ষষ্ঠ লজ্জা। ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোরটি ৪৫ রান। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার কাছে এত কম রানে গুটিয়ে গিয়েছিল। এরপর সব শেষ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫১ রানে গুটিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

কিউইদের হয়ে ৩২ রানে ৬ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ২৫ রানে ৪টি নেন টিম সাউদি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম