চোট নিয়ে ব্যাংককে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১৬:২১আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৬:৫৩

চোটের সার্বিক অবস্থা জানতে ব্যাংককে গেছেন তামিম ইকবাল হাঁটুর চোটের কারণেই পিএসএলের দ্বিতীয় এলিমিনেটরে খেলা হয়নি তামিম ইকবালের। অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে এই চোটের সার্বিক অবস্থা জানতে ব্যাংককে রয়েছেন বাঁহাতি ওপেনার।

তার ব্যাংকক যাওয়া নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘হাঁটুর স্ক্যান করাতেই সে থাইল্যান্ড গিয়েছে।’

নিদাহাস ট্রফির ফাইনালের আগে হাঁটুতে চোট পান তামিম। এরপর থেকেই ব্যথা অনুভব করছিলেন। আর এ বিষয়টি বিসিবিকে আগেই জানিয়ে রেখেছিলেন তামিম। এই চোটের কারণে ফাইনালে ফিল্ডিংও করেননি। এমনকি এই চোট নিয়েই পিএসএল খেলতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত চোটের সঙ্গে পেরে না ওঠায় পিএসএলের ফাইনাল মিশনে আর মাঠে নামতে পারেননি।

তামিম না খেললেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে পৌঁছে গেছে তার দল পেশাওয়ার জালমি। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে ১৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিমের দল। বর্তমানে ব্যাংককে থাকায় তার ফাইনাল খেলা নিয়ে সংশয় রয়েছে। 

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম