পদত্যাগ করবেন না স্মিথ

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৮, ১১:৫৯আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১২:০৭

কালো ব্যাগ দেখিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন ব্যানক্রফট পাশে স্মিথ। ছবি- সুপারস্পোর্ট কেপ টাউনে বল টেম্পারিংয়ের ঘটনায় বিতর্ক চলছেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের এমন ঘটনায় সমালোচনায় ভাসছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। এমন কাণ্ড স্বীকার করে ঘটনায় নেপথ্যের কারণ বলতে গিয়ে স্মিথ জানিয়েছেন, খুব বেশি মরিয়া হওয়াতেই প্রতারণার পথে হেঁটেছে অস্ট্রেলিয়া দল!

অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ জানিয়েছেন, ‘না, আমি পদত্যাগের কোনও চিন্তা করছি না। আমি এখনও মনে করি এ পদের জন্য আমিই ঠিক আছি।’

তৃতীয় দিনে টিভিতে ধরা পড়ে এমন ঘটনা। তাতে দেখা যায় হলুদ সদৃশ বস্তু ব্যানক্রফটের হাতে। এরপর চলে বলের ওপর বিকৃতি ঘটানোর চেষ্টা। বিষয়টি যে গোপনীয় রাখা হচ্ছে তা আরও পরিষ্কার হয় যখন এই বস্তুটি তিনি ফেলে দেন নিজের পরিধান করা ট্রাউজারের ভেতর! আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওর্থ কথা বলেন ব্যানক্রফটের সঙ্গে। তখন অবশ্য আম্পায়ারদের বড় কালো ব্যাগ দেখান তিনি। কিন্তু ট্রাউজারের ভেতরে লুকানো সেই হলুদ সদৃশ বস্তুটির কথা মুখেও আনেননি।

হলুদ বস্তুটি এভাবেই ট্রাউজারের ভেতর ফেলে দেন ব্যানক্রফট। ছবি- সুপারস্পোর্ট এমন ঘটনা সকলের সামনে চলে আসার পর স্মিথ জানালেন পুরো ঘটনা জানতো তার দল। দলের নেতৃত্বস্থানীয় যারা ছিল তারাও বিষয়টি নিয়ে বিব্রত বলে জানিয়েছেন স্মিথ, ‘নেতৃত্বস্থানীয় যারা ছিল তারা সবাই জানতো। যা হয়েছে তাতে আমি গর্বিত নই। এটা খেলার মর্যাদার সঙ্গে যায় না। আমার সততা মানে দলের সততা। তাই নেতৃত্বস্থানীয়রা এখন প্রশ্নের মুখে। যা হয়েছে এটা আর ভবিষ্যতে হবে না।’

চলছে ঘষা-মাজা। ছবি- সুপারস্পোর্ট। স্মিথ আরও যোগ করেন, ‘আশা করছি এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। আমি সত্যিই বিব্রত। এটা এমনই একটা বিষয় যেটা খেলার মাঝে দেখতে চাই না। আর এটা স্বভাবসিদ্ধ অস্ট্রেলিয়া ক্রিকেট দল নয়। দলের অধিনায়ক হিসেবে আমি দুঃখপ্রকাশ করছি। আজকে খেলাটিকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হলো তাতে সত্যিই আমি দুঃখিত।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম