স্মিথদের বিরুদ্ধে ‘শক্ত’ পদক্ষেপ নিতে বললেন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৮, ১২:৩১আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১২:৩৬

স্টিভেন স্মিথের সঙ্গে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী টার্নবুল কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের এমন প্রতারণায় নড়ে উঠেছে পুরো অস্ট্রেলিয়া। বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রীড়াঙ্গনের বাইরে সোচ্চার হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। স্মিথদের এমন কাণ্ড বিশ্বাসই করতে পারছেন না তিনি। এমন ভুলে কড়া পদক্ষেপ নিতে বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে!

দক্ষিণ আফ্রিকা থেকে এমন খবর ভেসে আসার পর অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী জানান, ‘ঘুম থেকে ওঠে দক্ষিণ আফ্রিকা থেকে এমন খবর পাওয়ার পর সত্যিই বিস্মিত হয়েছি। একই সঙ্গে হতাশও হয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়া দল এমন প্রতারণার সঙ্গে যুক্ত।’

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হচ্ছে আদর্শ। স্বচ্ছতাই হলো ক্রিকেটের অপরনাম- একথা উল্লেখ করে টার্নবুল আরও বলেছেন, ‘আমাদের ক্রিকেটাররা আদর্শ। এরা কীভাবে এমন প্রতারণার সঙ্গে সম্পৃক্ত হলো? সত্যিই বর্ণনাতীত।’

ক্রিকেট অস্ট্রেলিয়াকে এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে বলেছেন টার্নবুল, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমি আমার হতাশার কথা বলেছি। এমনকি দক্ষিণ আফ্রিকায় যা হচ্ছে এ নিয়েও নিজের উদ্বিগ্নতার খবর জানিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তপদক্ষেপ নেবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম