১২ মাসের জন্যে নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ১৪:৩৬আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:১৬

স্মিথ ও ওয়ার্নার কড়া শাস্তিই পেলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ের ঘটনায় দুই ক্রিকেটারকে ১২ মাসের জন্যে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বল টেম্পারিংয়ের মূল কারিগর ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছে ৯ মাস। শাস্তির আরও বিস্তারিত জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

দু’জনের শাস্তির মাত্রা নেতৃত্বের ক্ষেত্রে অবশ্য আরও বেশি। স্মিথ-ওয়ার্নার দুজনকেই অস্ট্রেলিয়ার নেতৃত্ব থেকে দু বছরের জন্যে নিষিদ্ধ করা হয়েছে।  এই রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ থাকছে ওয়ার্নার ও স্মিথের। আজকেই সিডনিতে জনসম্মুখে কথা বলার কথা রয়েছে স্মিথের।  এই সময়ে যে কোনও ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন শাস্তি প্রাপ্তরা।  তবে ক্লাব পর্যায়ে খেলতে বাধা নেই তাদের। 

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে ভূমিকা ছিল দলটির নেতৃত্বস্থানীয়দের। আর এ কথা স্বীকার করেছেন খোদ অধিনায়ক স্টিভেন স্মিথই। এর সঙ্গে ডেপুটি অধিনায়ক ডেভিড ওয়ার্নারও যে ছিলেন তার প্রমাণ পাওয়া যায় সহ-অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরেই। এরপর তাদের পরবর্তী টেস্টের জন্যে শুধু নিষিদ্ধ করা হয়েছিল।  পরিস্থিতি বিবেচনায় তাদের শাস্তির মাত্রা আরও বাড়ানো হলো।  ক্রিকইনফো। 

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম