সেঞ্চুরিয়ান মারক্রামকে ফিরিয়ে লড়াইয়ে অসিরা

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৮, ২৩:০১আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২৩:০৫

দিনের পুরোভাগে দাপট দেখিয়েছেন এইডেন মারক্রাম। জোহানেসবার্গ টেস্টে ছায়া ফেলেছিল স্মিথদের বল টেম্পারিংয়ের ঘটনা। নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট নিষিদ্ধ হয়েছেন এই অপরাধে।  তাই টিম পেইনের অধীনে সেই ছায়া মাড়িয়ে খেলার চেষ্টা করছে অস্ট্রেলিয়া।  শুরুতে না পারলেও শেষ সেশনে সেঞ্চুরিয়ান মারক্রামকে বিদায় করে খেলায় ফিরেছে অসিরা। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে প্রথম দিন ৬ উইকেটে ৩১৩ রানে শেষ করেছে।

ফাইনাল সেশনেই খেলায় ফেরে অসিরা। টসে জিতে ব্যাট করা প্রোটিয়ারা এই সেশনে ১৩৬ রান তুলতে হারায় ৪ উইকেট।  অভিজ্ঞরা যেখানে ছিলেন ব্যর্থ। সেখানে অসিদের ওপর নিয়ন্ত্রণ রেখে খেলেছেন এইডেন মারক্রাম। প্যাট কামিন্সের বলে তালুবন্দি হওয়ার আগে ২১৬ বলে করেছেন ১৫২ রানের দাপুটে ইনিংস। দিনের শেষভাগে এবি ডি ভিলিয়ার্সকে ৬৯ রানে বিদায় দিয়েছেন অভিষেক করা ডানহাতি পেসার চ্যাড সেয়ার্স। অভিষেক টেস্টে ভালোই মাতিয়েছেন সেয়ার্স। ৬৪ রানে নিয়েছেন ২ উইকেট। ৩টি নিয়েছেন প্যাট কামিন্স। ক্রিজে আছেন বাভুমা (২৫) ও কুইন্টন ডি কক (৭)।

শেষ সেশনে অস্ট্রেলিয়ার এমন ফেরায় টিম পেইনের ম্যাচ পূর্ববর্তী কথাই মনে করিয়ে দিচ্ছে। ম্যাচের আগে বলেছিলেন সাম্প্রতিক ঘটনায় লড়াইয়ে টিকে থাকতে চ্যালেঞ্জিং হবে এই টেস্ট। এমনকি তৈরি হওয়া এই হতাশার সমুদ্র পার হতে সতীর্থদের প্রতি আরও নিবিড় হওয়ার কথা বলেছিলেন। ‍ শেষ বিকালে তারই যেন প্রমাণ দিল অস্ট্রেলিয়া দল!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম