ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চান স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৮, ১০:৫২আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১২:৫৩

ডেভিড ওয়ার্নার- স্টিভেন স্মিথ বল টেম্পারিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটসহ ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। শাস্তি ঘোষণার খুব বেশি দিন হয়নি। এর মাঝে শাস্তি কমাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি আবেদনে ছুটছেন দুই তারকা ক্রিকেটার। তাদের লক্ষ্য অন্তত ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি! শুধু ঘরেই নয় দেশের বাইরের লিগ খেলতেও অনুমতি চান তারা।

অবশ্য এমন ভাবনার কারণও আছে। ১২ মাসের নিষেধাজ্ঞা যদি থাকেই তাহলে দলে পুনরায় বিবেচিত হবেন কীভাবে? সেই ভাবনা থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চায় স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রফট। এই নিষেধাজ্ঞার কারণে আগামী বছরের শেফিল্ড শিল্ডেও খেলার অনুমতি পাচ্ছেন না দুজন। উল্টো দিকে ব্যানক্রফট কিন্তু এ বছর পর্যন্ত নিষেধাজ্ঞার খড়গে থাকছেন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে এমন নজির ছিল আগেও। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ১৯৮৫-৮৬ ও ১৯৮৬-১৯৮৭ মৌসুমে বিদ্রোহী কিম হিউজের দলের সদ্যসরা একবছরের জন্যে নিষিদ্ধ হলেও ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়েছিল। এর মাঝে বর্তমান প্রধান নির্বাচক ও লেগ স্পিনার ট্রেভর হনসও ফিরেছিলেন টেস্ট দলে। সেটা ছিল ১৯৮৮-৮৯ মৌসুমে।

অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া যেই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে তা শুধুমাত্র অস্ট্রেলিয়ার ক্রিকেটেই কার্যকর। তাই দেশের বাইরে খেলতে নিষেধ করার এখতিয়ার ক্রিকেট অস্ট্রেলিয়ার নেই। এমনটি ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে। তাই এ নিয়ে আরও জলঘোলা হবে তা বলার অপেক্ষা রাখে না।–ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম