সিরিজ জেতার লড়াইয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৮, ১৩:৩৬আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৩:৪৩

চতুর্থ দিনে খেলা হয়েছে ৬৬ ওভার। তাই ড্র সম্ভাবনাই উঁকি দিচ্ছে। টেস্ট সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে ১-০ ব্যবধানে। তাই ক্রাইস্টচার্চে জয় প্রত্যাশা করেছিল ইংল্যান্ড। রান তাড়ায় কিউইদের রেকর্ড লক্ষ্য ছুড়ে দিলেও তাদের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে বাজে আবহাওয়া। কিউইরা ৩৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ৪২ রানে চতুর্থ দিন শেষ করেছে।

আলোর স্বল্পতায় ২৪ ওভার আগে খেলার ইতি টানতে হয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ক্রিজে আছেন টম ল্যাথাম (২৫) ও জিত রাভাল (১৭)। এই সংগ্রহ পেতে মাটি কামড়েই পড়ে রয়েছেন দুই ওপেনার। খেলেছেন ২৪ ওভার। অবশ্য এই টেস্ট জিততে হলে রেকর্ড তাড়ায় নিজেদের আগের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে হবে কিউইদের।

চতুর্থ ইনিংসে সফলভাবে ৫ উইকেটে ৩২৪ রানের লক্ষ্য তাড়া করার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। এমনটা হয়েছিল ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে। তাই শেষ দিনে ১০ উইকেট হাতে নিয়ে ৩৪০ রানের লক্ষ্যে খেলতে নামবে স্বাগতিকরা।

শেষ দিনেও চোখ রাঙানি দিচ্ছে বাজে আবহাওয়া।  তাই কিউইরা টেস্ট ড্র করতে পারলেও আরেকটি স্বপ্ন অটুট থাকছে। তাহলে ১৯৮৩-৮৪ সালের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার স্বাদ নেবে কিউইরা।

এর আগে সকালে ৩ উইকেটে ২০২ রান নিয়ে খেলতে নামা ইংলিশরা ৯ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।  সকালের সেশনে মালান ৫৩ ও জো রুট ৫৪ রানে ফিরলে লোয়ার অর্ডারে জনি বেয়ারস্টো ভূমিকা রাখেন ৩৬ রান করে।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম