শেষ চ্যাম্পিয়নস লিগ বলেই কষ্ট বেশি ইনিয়েস্তার!

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ১৩:০৬আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৩:১৪

চ্যাম্পিয়নস লিগে হয়তো আর খেলা হবে না ইনিয়েস্তার! এই গ্রীষ্মেই বার্সেলোনা ছাড়ার কথা আন্দ্রেস ইনিয়েস্তার। সম্ভাবনা যখন এমন, তখন বিদায়টা নিঃসন্দেহে ‘হ্যাপি এন্ডিং’ হলো না অভিজ্ঞ মিডফিল্ডারের। চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার বিদায়ের পর সেই আক্ষেপটা চেপে রাখলেন না। কারণ আবার হয়তো খেলা হবে না স্প্যানিশ তারকার! সেই সম্ভাবনার কথা জানিয়ে ইনিয়েস্তা বলেছেন, ‘এমন হওয়ারই কথা। আর এ কারণেই কষ্টটা বেশি।’

প্রথম লেগে ৪-১ গোলে জেতে বার্সেলোনা। অনেকেই ভেবেছিল পরের রাউন্ড সহজেই পার হয়ে যাবে ভালভারদের শিষ্যরা। অথচ হয়েছে উল্টো। তাই এমন বিদায় কষ্ট দিচ্ছে তাকে, ‘বিদায়টা কষ্টকর। কারণ আমরা যেভাবে এগিয়েছিলাম তাতে কেউ এমনটি ভাবেনি।’

কোয়ার্টার ফাইনাল থেকে এমন বিদায় বার্সার জন্যে অবশ্যই কষ্টদায়ক। প্রথম লেগে এগিয়ে থাকলেও রোমা অ্যাওয়ে গোলের ফায়দা নিয়েছে এই ম্যাচ মিলিয়ে। দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতা থাকায় শেষ পর্যন্ত এই সুবিধাতেই কপাল পুড়েছে বার্সার। এর পেছনে নিজেদের ব্যর্থতাকেই সামনে আনলেন বার্সার অভিজ্ঞ এই মিডফিল্ডার, ‘যখন আপনি কোনও কিছু ঠিকভাবে করবেন না। অনেকগুলো ভুল করে বসবেন, খেলায় খাপ খাওয়াতে পারবেন না। তখন এরকম হওয়াটাই স্বাভাবিক।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম