তৃতীয় দিনেও ম্যাচের নিয়ন্ত্রণে দক্ষিণাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ১৮:৫৭আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৯:০৯

নিয়ন্ত্রণে আছে দক্ষিণাঞ্চল। তৃতীয় দিন শেষেও ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ৪০৩ রানের পর বোলিংয়েও প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়েছে তারা। পূর্বাঞ্চলকে ৩০০ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১৪২ রানে দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল।  আর তাতে ২৪৫ রানে এগিয়ে আছে দলটি।

৩ উইকেট ৯৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পূর্বাঞ্চল। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা লিটন দাস আরও ১৫ রান যোগ করে সাজঘরে ফেরেন। ১২৪ বলে ১০ চারে তিনি তার ৭৫ রানের ইনিংসটি সাজান। এর বাইরে জাকির আলীর ৭৬ এবং সাইফউদ্দিনের অপরাজিত ৭৫ রান পূর্বাঞ্চলের স্কোর ৩০০ পার হতে ভূমিকা রাখে।

দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে কামরুল ইসলাম ৯৩ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তিনটি এবং ডানহাতি স্পিনার নাঈম হাসান তিনটি উইকেট নিয়েছেন।

এরপর ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণাঞ্চল। যদিও  ইনিংসের শুরুতে ওপেনার এনামুল হক ফিরে গেলে অস্বস্তি বাড়ে।  শাহরিয়ার নাফীস ও ফজলে মাহমুদ মিলে ৬৫ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান দলে। ফজলে মাহমুদ ৪২ রানে আউট হওয়ার পর শাহরিয়ার নাফীসও ২৪ রানে ফিরে যান। দিনের বাকি সময়টা তুষার ইমরান ও সৌম্য সরকার মিলে শেষ করেন। চতুর্থ উইকেটে তারা দুজন ৬৫ রানের অপরাজিত জুটি গড়েন। দিনশেষে তিন উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৪২ রান।

ব্যাটিংয়ে রান না পেলেও বোলিংয়ে সাফল্য পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। বল হাতে দক্ষিণাঞ্চলের দুই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন। তাতে খরচ হয়েছে ২৩ রান।এছাড়া একটি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী।

এর আগে তুষার ইমরানের সেঞ্চুরি (১৩০), ফজলে মাহমুদ (৮৯) ও দেলোয়ার হোসেনের (৬৩) ব্যাটিংয়ে দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৪০৩ রান সংগ্রহ করে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম