সাকিব-মোস্তাফিজের লড়াই শুরু

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৮, ২০:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২০:৩৮

সাকিব-মোস্তাফিজ মাঠে নেমেছে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স ও সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ইতোমধ্যে ফিল্ডিং নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। একাদশে রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলে সাকিব ও মোস্তাফিজের শুরুটা হয়েছে মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরেছে মুম্বাই। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজনীয় ৭ রান প্রতিহত করার দায়িত্ব পেয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু ব্যর্থ তিনি। ১ বল হাতে রেখে ১ উইকেটে জেতে চেন্নাই। মোস্তাফিজও ছিলেন বেশ খরুচে, ৩.৫ ওভারে ৩৯ রান দিয়ে নেন একটি উইকেট।

মুম্বাইয়ের দুশ্চিন্তায় কেবল মোস্তাফিজ নয়, আরেক পেসার জশপ্রীত বুমরাহ। এই ভারতীয় পেসার ৪ ওভারে ৩৭ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। তাছাড়া মিচেল ম্যাকক্লেনাঘান ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। অবশ্য মায়াঙ্ক মারকান্দের স্বপ্নের অভিষেকের সঙ্গে হার্দিক পান্ডিয়ার গতিময় বোলিং কিছুটা প্রাণ ফিরিয়েছিল মুম্বাইয়ে। দুজনে নেন ৩টি করে উইকেট।

গত ছয় মৌসুম ধরে প্রথম ম্যাচ হেরে শুরু করা মুম্বাই এবার জয়ের খোঁজে পা রেখেছে হায়দরাবাদের মাঠে। মোস্তাফিজদের নিষ্ক্রিয় এই বোলিং বিভাগ ছন্দে না ফিরলে বড় বিপদই হতে পারে গতবারের চ্যাম্পিয়নদের। কারণ সাকিবদের হায়দরাবাদ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে জিতেছে প্রথম ম্যাচ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয়ে সাকিব ও রশিদ খানের হিসেবি বোলিং রেখেছে দারুণ অবদান।

দুজনে ৪ ওভার করে দিয়েছেন মাত্র ২৩টি করে রান। অবশ্য উইকেট নেওয়ার বেলায় আফগান তারকাকে পেছনে ফেলেছেন সাকিব। দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার, একটি রশিদ।

জয়ের জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি সাকিবদের। শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসনের ব্যাটে ৪.১ ওভার হাতে রেখে জিতে যায় তারা।

পরিসংখ্যানে দুই দলই সাক্ষাৎ লড়াইয়ে পেয়েছে ৫টি করে জয়। তাই প্রথম ম্যাচে ভিন্ন স্বাদ পেলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে আজ মুখোমুখি হায়দরাবাদ ও মুম্বাই। যেই ম্যাচে ভারতীয়দের সমর্থন বিভক্ত হলেও দুই দলই পাশে পাবে পুরো বাংলাদেশকে। সবার প্রত্যাশা থাকবে কেবল সাকিব নয়, জ্বলে উঠবেন মোস্তাফিজও।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম