ক্রিটেক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ২১:১৫আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২১:১৬

আয়োজক শিখবে সবাই। শিখবে সবাই-এর আয়োজনে প্রথমবারের মতো দেশের ১৬টি খ্যাতনামা আইটি প্রতিষ্ঠানকে নিয়ে আয়োজিত ক্রিটেক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার। বেলা তিনটায় ফাইনালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে মুখোমুখি হবে ওয়ালটন ও শিখবে সবাই।  প্রতিযোগিতাটির অনলাইন পার্টনার ‘বাংলা ট্রিবিউন’।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং বি-ট্র্যাক টেকনোলজিস এর চিফ কমার্শিয়াল অফিসার আবদুল মাবুদ।

১৬ টি দল ৪ টি গ্রুপে ভাগ হয়ে এই নক-আউট টুর্নামেন্টে প্রতিযোগিতা করে। শিখবে সবাই তাদের প্রথম ম্যাচে লেটস লারন কোডিংকে ৬ উইকেটে, কোয়ার্টার ফাইনালে নিউ হরাইজনকে ৯ উইকেটে এবং সেমি-ফাইনালে মির টেলিকমকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালের টিকিট কেটেছে।  

অন্যদিকে টিম ওয়ালটন ডিজি-টেক গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজকের ডিলকে ৬ উইকেটে, কোয়ার্টার ফাইনালে র‌্যাংকসটেলকে ১৩৫ রান এবং সেমি-ফাইনালে স্মার্ট টেকনোলজিসকে ৬২ রানে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম