দ্বিতীয় ম্যাচে সাকিবের এক উইকেট

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৮, ২২:২৫আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২২:৩৪

বল হাতে একটি উইকেট নেন সাকিব। প্রত্যাশার চাপটা সামলেই চলছেন সাকিব আল হাসান।  সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় ম্যাচেও অসাধারণ নৈপুণ্যে ঝলক দেখিয়েছেন। বল হাতে সফল তো ছিলেনই, ফিল্ডিংয়েও ছিলেন পেশাদার। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বৃহস্পতিবার টস হেরে ৭ উইকেটে ১৪৭ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।    

শুরুতে ফিল্ডিংয়েই ঝলক দেখান সাকিব। স্ট্যানলেকের বল হালকা বাতাসে উঠিয়েছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। স্কয়ার লেগে দারুণভাবে সামনে ডাইভ দিয়ে নিচু ক্যাচ লুফে নিতে ভুল করেননি সাকিব। তাতে মুম্বাইয়ের অধিনায়ক ভয়ানক হয়ে উঠার আগেই ফেরেন সাজঘরে।  অবশ্য এর আগে একটি ছয় ও চার মেরে বার্তা দিচ্ছিলেন ঝড়ের।  কিন্তু সাকিবের অসাধারণ ফিল্ডিংয়ে বিদায় নিতে হয় ১১ রানে।

কিছুক্ষণ ধাক্কা সামলানোর পর দলীয় ৪৮ রানে ইশান কিশানকে তালুবন্দি করেন কৌল।  লুইস অবশ্য অপরপ্রান্তে মেরে খেলতে থাকেন। ১৭ বলে দুটি ছয় ও ৩টি চারের মেরে রানের চাকা সচল রাখেন।  ব্যক্তিগত ২৯ রানে তাকে বোল্ড করেন কৌল।

হার্দিক পান্ডিয়াকে অবশ্য নিজের দ্বিতীয় ওভারে সাজঘরে পাঠান সাকিব। আগ্রাসী হওয়ার চেষ্টা করলেও সাকিবের বলে সফট ডিসমিসালের শিকার হন পান্ডিয়া।  ফেরেন ১৫ রানে।  তার ১০ বলের ইনিংসে ছিল ২টি চার।

থিতু হওয়ার মতো লক্ষণ দেখা যায়নি শেষ দিকেও। মাঝে কিয়েরন পোলার্ড ২৩ বলে ২৮ রান তুললেও সেই ঝড়ও সামলে নেয় সানরাইজার্স। তাকে ফেরান স্ট্যানলেক। এরপর সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি মুম্বাই। ৮ উইকেট হারিয়ে করে ১৪৭ রান।

হায়দরাবাদের পক্ষে ৪ ওভারে ১ উইকেট নিলেও খরুচে ছিলেন সাকিব। দিয়েছেন ৩৪ রান। দুটি উইকেট করে নিয়েছেন সন্দিপ শর্মা, স্ট্যানলেক ও সিদ্ধার্থ কৌল। বেশি রান দিয়েছেন স্ট্যানলেক। তবে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল ছিলেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আফগান তারকা। আগের ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন সাকিব।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম