মাদকের ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
রবিবার উদ্বোধনী ম্যাচে সিংড়াপাড়া ক্রিকেট দল ৬৮ রানে পাবলিক ক্লাব ক্রিকেট একাদশকে হারিয়েছে।
টস জিতে পাবলিক ক্লাব ক্রিকেট একাদশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে সিংড়াপাড়া ক্রিকেট দল ১৭৪ রান করে। জবাবে পাবলিক ক্লাব ক্রিকেট একাদশ ১৮ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ধঞ্জয়। এই টুর্নামেন্টে পৌরসভার বিভিন্ন এলাকার ১২টি দল অংশ নিচ্ছে।
এর আগে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হিলি পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন প্রমুখ।








