প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১১:০২আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১১:১৮

অ্যাঞ্জেলো ম্যাথুজ বার বার চোট নিয়ে ছিটকে যাচ্ছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। স্বল্প সময়ের জন্যে সুখবর দিলেও স্থায়ী হতে পারছেন না এই চোটের কারণে। সেই ম্যাথুজই এবার ফিরছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।

চোটের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন লঙ্কানদের সীমিত ওভারের অধিনায়ক। বাংলাদেশ সফরে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেলেও চোটভাগ্য বয়ে বেড়াচ্ছিলেন সঙ্গে করে। হ্যামস্ট্রিংয়ের চোটে আগে ভাগে দেশে ফিরে আসেন। ফলে তাকে ছাড়াই টুর্নামেন্টে খেলে সফরকারীরা।

নিদাহাস ট্রফিতে ফেরার কথা থাকলেও কাফ ইনজুরিতে ছিটকে যাওয়ায় এই ফেরা আরও দীর্ঘ হয়। পুরো বছরে এই চোটের কারণে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এমনকি ঘরোয়া প্রদেশ ভিত্তিক টুর্নামেন্টেও খেলার সুযোগ পাননি। তবে ক্যান্ডির হয়ে শনিবার ম্যাচে ফেরার সুযোগ পাচ্ছেন ম্যাথুজ। এ প্রসঙ্গে ম্যাথুজ জানান, ‘আবার খেলতে মুখিয়ে আছি। যারা আমাকে এই সময়ে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ফিজিও, ট্রেইনার, চিকিৎসক ও শ্রীলঙ্কা ক্রিকেটের সবাই আমাকে সেরা অপশন বেছে নিতে সহায়তা করেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম