অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার?

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১৬:১৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:০৮

ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার হেড কোচ হতে যাচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার- সম্ভাবনার এমন খবর প্রচার করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  এমনকি বিবিসিও অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে এ খবর। যদিও এই সংবাদ পুরোপুরি পত্র মেলবার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে- সত্য নয় এই খবর!

বল টেম্পারিং কাণ্ডের পর নিজ থেকেই সরে দাঁড়ান ড্যারেন লেম্যান। এরপর থেকে হেড কোচের খোঁজে অস্ট্রেলিয়া। এই পদের জন্যে বেশ কয়েকবার ল্যাঙ্গারের নাম আসায় তাকেই ধরে নেওয়া হচ্ছে হেড কোচ। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড জানিয়েছে, এ সংক্রান্ত সব কিছুই চূড়ান্ত হবে শুক্রবারের সভায়।  বোর্ড বিবৃতিতে আরও জানিয়েছে, এখনও কোনও নিয়োগ দেয়নি সিএ। এমনকি কোনও তালিকাও তৈরি হয়নি!

এর আগেও লেম্যানের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের দায়িত্ব সামলেছেন ল্যাঙ্গার। ১০৫ টেস্ট খেলা এই তারকা ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে হেড কোচের দায়িত্ব পালন করেছেন।

বেশ কয়েক দিন আগে এই দায়িত্ব পুনরায় পালন করতে হলে অনেক কিছুই ভেবে দেখতে হবে বলে জানিয়েছিলেন। ল্যাঙ্গার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কোরচারসের হয়ে সম্প্রতি দায়িত্ব সামলেছেন।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম