লর্ডসে বিশ্ব একাদশে খেলবেন সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ১৬:০২আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৮:৪৩

তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বিশ্ব একাদশের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে লর্ডসে একমাত্র প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ।

সাকিব, তামিমদের মতো বিশ্ব একাদশের হয়ে খেলতে যাচ্ছেন আফগান স্পিনার রশিদ খান। বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার রশিদ।

ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। দুটি স্টেডিয়াম পুরোপুরি মেরামত করতে প্রয়োজন অনেক অর্থ। এর জোগান দিতেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রীতি ম্যাচ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাওয়া বিশ্ব একাদশের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসেরা পেরেরা। আগেই ঘোষণা করা হয়েছিল এই ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ওয়েন মরগান।

এমন খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তামিম আইসিসির বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেট এমনই একটি খেলা, যা মানুষকে এক সূত্রে বাঁধে, একে অন্যকে সহায়তা করে। এই ম্যাচ সেই সত্যতার সাক্ষ্য বহন করছে। আমি আবার বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করতে পারবো বলে উচ্ছ্বসিত।’

তিনি আরও যোগ করেন, ‘যদি ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত ভেন্যুর নির্মাণে ছোট্ট ভূমিকা রাখতে পারে তাহলে এটা হবে খুবই ছোট প্রতিদান। বিপরীতে যার ফলাফল হবে সুদূরপ্রসারী।’

লর্ডসে পুনরায় খেলতে পেরে গর্ববোধ করছেন তামিম। সেই আনন্দের কথা লুকিয়ে রাখেননি। আইসিসির বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘লর্ডসে খেলা মানে অনেক ক্রিকেটারের জন্যে গর্বের। আমার এখানে খেলার অভিজ্ঞতা হয়েছিল একবার ২০১০ সালে। তাই পুরনো স্মৃতি পুনরুজ্জীবিত করতে মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। খেলবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের মতো তারকা। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানেও খেলেছেন তামিম।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক