নাদালের প্রতিপক্ষ সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট!

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ১১:৫৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১২:০৩

রাফায়েল নাদাল রাফায়েল নাদালের দাপুটে জয় আবারও প্রমাণ করেছে কেন তিনি ক্লে কোর্টের রাজা। বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে ডেভিড গফিনকে সহজে হারিয়েছেন স্প্যানিশ তারকা। বেলজিয়ামের গফিনকে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে একই সঙ্গে ক্লে কোর্টের ৪০০তম জয়ও তুলে নিয়েছেন নাদাল।

ক্লে কোর্টে টানা ১৭ জয় ও টানা ৪২ সেট জেতা নাদালের শুরুটা হয়েছিল হোঁচট খেয়ে। প্রথম সার্ভিসটা গফিনের কাছে হেরে বসেন। তবে দ্রুতই ছন্দে ফিরে আসেন পুরো দমে।

এবার শিরোপা জয়ে নাদালের বাধা ১৯ বছর বয়সী গ্রিসের স্টেফানোস টিটিপাস। রবিবার ফাইনালে মুখোমুখি হবেন দুজন।  বিশ্ব র‌্যাংকিংয়ে ৬৩ নম্বর টিটিপাস গ্রিস থেকে আসা প্রথম তারকা যিনি এটিপির ফাইনালে পৌঁছালেন। সবশেষ ১৯৭৩ সালে এমনটি করেছিলেন নিকোলাস কালোগেরোপুলস।  

এছাড়া আরেকটি দিক দিয়ে নাদালেরই এক কীর্তিতে পাশে রয়েছেন টিটিপাস। ২০০৫ সালে বার্সেলোনায় সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট ছিলেন নাদাল। এরপর তারই মতো আরেক সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট পেলো বার্সেলোনা ওপেন। যার প্রতিপক্ষ এবার নাদাল!

অপরদিকে চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্লে কোর্টে ৪০০ ম্যাচ জিতেছেন নাদাল। পাশাপাশি সেমিফাইনালের পর ক্লে কোর্টে জিতেছেন ৪৪ সেট। তাই ফাইনালটা যে ভিন্ন রোমাঞ্চ ছড়াচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম