‘মামলায় জিতলে পাকিস্তানের সঙ্গে খেলতেই হবে ভারতকে’

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০১৮, ১৫:১৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৫:১৫

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে পাকিস্তান-ভারতের দ্বন্দ্ব নতুন নয়। এর সমাধান হচ্ছে না বলেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ হয়েছে। মামলা প্রসঙ্গে এই কমিটির সিদ্ধান্ত যাই হোক তা মেনে নেওয়ার ঘোষণাও দিয়েছে পিসিবি। তবে বিরোধে জিতলে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজকে এফটিপির আওতায় আনতে বলেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

সম্প্রতি আইসিসির সভা শেষে পিসিবি চেয়ারম্যান জানান এফটিপিতে সই করেছে পাকিস্তান। তবে কিছু শর্তসাপেক্ষে। শর্ত প্রসঙ্গে নাজাম শেঠি জানান, ‘আমরা সাফ জানিয়েছি, যদি বিরোধ নিষ্পত্তির এই কমিটি আমাদের পক্ষে রায় দেয়। তাহলে ভারতকে নতুন এফটিপির আওতায় আমাদের বিপক্ষে অবশ্যই খেলতে হবে।’

শেঠি জানিয়েছেন, তিনি শর্তসাপেক্ষে সই করেছেন আইসিসির সভায়। আর কলকাতার এই সভাতে নতুন এফটিপিকে একটি কাঠামোতে আনা হয়েছে। তবে এই সূচিতে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচগুলো রাখা হয়নি।

২০১৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হয়েছিল সমঝোতা চুক্তি। যদিও তা মানেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ক্ষতিপূরণ দাবিতে ইতোমধ্যে মামলা করে বসে আছে পিসিবি। যার আর্থিক মূল্য ৭০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৫৯০ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা।

তারা বলছে, বিসিসিআই ২০১৪ সালের এই চুক্তিকে অসম্মান করেছে। আইসিসি জানিয়েছে তাদের কমিটি এই ক্ষতিপূরণ বিষয়ে রায় দেবে অক্টোবরের সভায়।  পিসিবি চেয়ারম্যান আরও জানিয়েছেন, তারা এই মামলা জয়ের ব্যাপারে আশাবাদী। যদিও বিসিসিআই-এর দাবি সমঝোতা চুক্তি কখনও আইনি দলিল নয়! 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম