আশা বাঁচিয়ে রাখলো মোস্তাফিজবিহীন মুম্বাই

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৮, ০০:৪৮আপডেট : ০৫ মে ২০১৮, ০০:৫৯

ক্রুনাল-রোহিতের জুটিতে জিতেছে মুম্বাই হারলেই বাদ- এমন ঝুঁকি নিয়ে খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রত্যাশিতভাবে মোস্তাফিজ না থাকলেও পরের পর্বে যেতে আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল।
টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাবের আজকের ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলেছেন ক্রিস গেইল। ৪০ বলে হাফসেঞ্চুরি করেছেন। ক্যারিবীয় তারকার ইনিংসে ছিল ৬টি চার, ২টি ছয়। পাঞ্জাবের সব ব্যাটসম্যানই রান পেয়েছেন কম-বেশি। তাদের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭৪ রান তুলে পাঞ্জাব।

এমন বড় লক্ষ্য পাওয়া মুম্বাইয়ের জন্যে জয়ের মঞ্চটা তৈরি করে দেন ওপেনার সূর্যকুমার যাদব। ৪২ বলে ৫৭ রানে ফেরার পর ইশান কিশান (২৫) ও হার্দিক পান্ডিয়া (২৩) ফিরে গেলে ১৫.৩ ওভারে ১২০ রানে ৪ উইকেট ছিল মুম্বাইয়ের। চাপে থাকা মুম্বাইকে খেলায় ফিরিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও ক্রুনাল পান্ডিয়া। দুজনের ঝড়ো জুটিতে ৪ উইকেটে ১৯ ওভারে জয় নিশ্চিত করে মুম্বাই। রোহিত ১৫ বলে ১ চার ও ২ ছক্কায় তুলেন ২৪ রান। অপর দিকে আরও বিধ্বংসী ক্রুনাল ১২ বলে ৪ চার ও ২ ছয়ে অপরাজিত থাকেন ৩১ রানে।

পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মুজিব উর রহমান। ম্যাচসেরা হন সূর্যকুমার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম