আবারো শেখ জামালের কোচ হতে আসছেন আফুসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৪:৪৪আপডেট : ০৬ মে ২০১৮, ১৪:৫২

যোশেফ আফুসি শেখ জামালের সঙ্গে তার নিবিড় বন্ধন। তিন মৌসুম এই দলটির কোচ ছিলেন। তার অধীনে আইএফএ শিল্ডে ভারত মাতিয়েছে শেখ জামাল। সেই নাইজেরিয়ান কোচ যোশেফ আফুসি আবারো শেখ জামালের দায়িত্ব নিতে আজ রবিবার সন্ধ্যায় ঢাকায় আসছেন। আগামী মৌসুমে এই দলটির ডাগ আউটে দেখা যাবে তাকে।

অথচ গত মৌসুমে তার বিদায়টা ছিল বিতর্কিত। প্রিমিয়ার লিগের মাঝ পথে গোপনে শেখ জামাল ছেড়েছিলেন। লন্ডনে গিয়ে কিছুদিনের মধ্যে ভারতের চার্চিল ব্রাদার্সের ডাগ আউটে যোগ দিয়েছিলেন।  শেখ জামালের সঙ্গে তিক্ততা নিয়ে ঢাকা ছাড়লেও সুসম্পর্ক গড়তে সময় লাগেনি। যার প্রমাণ চতুর্থবারের মতো তার ওপর আস্থা রাখতে যাচ্ছে শেখ জামাল।

ক্লাবটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বাংলা ট্রিবিউনকে জানান, ‘আফুসির সঙ্গে আসলে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা কেটে গেছে। যেহেতু সে পরীক্ষিত কোচ, আমাদের সঙ্গে তার সম্পর্ক দারুণ। তার অধীনেই ক্লাব সাফল্য পেয়েছে। সেসব কথা চিন্তা করে তাকে আবারো আনা হচ্ছে। আগামী মৌসুমেই তাকে ডাগ আউটে দেখা যাবে।’

তিক্ত সম্পর্ক নিয়ে এই কর্মকর্তা বলেন, ‘ক্লাবের কোন অফিসিয়ালের সঙ্গে ওর কোন সমস্যা হয়েছিল। এছাড়া ভারতের ক্লাব থেকেও তার আমন্ত্রণ ছিল। সেই সব চিন্তা করেই হয়তো সে লিগের এক পর্যায়ে চলে গেছে। তবে সে দল ছাড়ার পর অনুতপ্ত ছিল। হয়তো আফুসি থাকলে শেখ জামাল চ্যাম্পিয়নও হতে পারতো। সেইসময় গোপনে শেখ জামাল না ছাড়লে আমরা হয়তো তাকে যেতে দিতাম না। সেই কারণে গোপনে বাংলাদেশ ছেড়েছিল।’

যোশেফ আফুসি আজ সন্ধ্যায় ঢাকা আসছেন। তার লাগেজ আগেই ক্লাব কর্তৃপক্ষ কলকাতা থেকে নিয়ে এসেছে ঢাকায়।

এবার শুধু প্রিমিয়ারের দল নয়, বয়সভিত্তিক দলও তার অধীনে থাকবে। যদিও আফুসি সব কিছু নিয়ে বেশ সতর্ক।  শেখ জামালের সঙ্গে চুক্তি নিয়ে বেশি কিছু বলতে রাজি হননি,‘ শেখ জামালের সঙ্গে আমার ভালো সম্পর্ক। শেষবার প্রিমিয়ার লিগের মাঝপথে কেন গিয়েছিলাম, তা ক্লাব ভালো করেই জানে। তাদেরকে জানিয়েই ঢাকা ছেড়েছিলাম। আবারো শেখ জামালে আসছি। চুক্তি নিয়ে কথা হবে, তারপরই বিস্তারিত বলতে পারবো। আর কখন কী হবে তা তো কেউ বলতে পারবে না।’

যদিও ক্লাব কর্তৃপক্ষ বলছে, সবকিছুই চূড়ান্ত। শুধু আফুসির আসার অপেক্ষা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম