অস্ট্রেলিয়াকে ভারতের ‘না’

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৮, ১০:৫৫আপডেট : ০৮ মে ২০১৮, ১১:১৬

অ্যাডিলেড ওভালে দিবা-রাত্রির টেস্টের একটি ছবি। অস্ট্রেলিয়া সফরে ভারত যে দিবা-রাত্রির টেস্ট খেলবে না তার আগাম একটা খবর দিয়ে রেখেছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এরপরেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজি করানোর আশায় সফর সূচির প্রথম টেস্টের সময় ঝুলিয়ে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।  লাভ হয়নি তাতেও।  ভারতীয় ক্রিকেট বোর্ড সেই আগের অবস্থানে অটল থাকায় অ্যাডিলেডে এবার কোনও দিবা-রাত্রির টেস্ট হচ্ছে না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী জেমস সাদারল্যান্ডকে চিঠিতে জানিয়েছেন, ‘প্রশাসকদের কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে ভারত আগামী বছরের কোনও এক সময় দিবা-রাত্রির টেস্ট খেলবে। এই প্রেক্ষিতে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্ট খেলতে পারছি না। তাই সবগুলো টেস্টই চিরাচরিত ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।’

ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে তেমন স্বীকারোক্তি, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে তারা এই মুহূর্তে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্টটি অ্যাডিলেডে খেলতে পারবে না। তাই এই টেস্টটি দিনেই অনুষ্ঠিত হবে।’

৬ ডিসেম্বর অ্যাডিলেডে গোলাপী বলে টেস্ট খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কারণ ২০১৫ সালের নভেম্বর পর থেকে প্রতি বছর একটি করে দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে সেখানে। তাদের এই রীতিতে শেষ পর্যন্ত বাধা হয়েই থাকলো ভারতীয় ক্রিকেট বোর্ড! শুরু থেকে এই ফরম্যাটে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেনি কোহলিরা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম