আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে ভারতের অভিজ্ঞ অনেক ক্রিকেটারই থাকছেন না। বিরাট কোহলি কাউন্টি খেলতে চলে যাবেন। এই অবস্থায় আজিঙ্কা রাহানে নেতৃত্ব দেবেন বেঙ্গালুরুতে। এর আগেও ভারতের হয়ে দায়িত্ব পালন করেছেন রাহানে। বিরাট কোহলির জায়গায় দলে আসতে পারেন শ্রেয়াস আইয়ার।
আগামী ১৪ জুন শুরু হবে এই টেস্ট। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তানের এটাই প্রথম টেস্ট। সেই লক্ষ্যে আজকেই দল নির্বাচনে বসবে নির্বাচক প্যানেল। এখানে বেছে নেওয়া হবে ৬টি দল।
আফগানিস্তানের বিপক্ষে দল বাছাই ছাড়া ইংল্যান্ড সফরে ভারতীয় `এ’ দল। ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় `এ’ দল, আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল বাছাই করা হবে।
এদিকে আফগানিস্তান টেস্টে অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন খেলতে ইচ্ছা প্রকাশ করলেও এখন নতুন করে জানা যাচ্ছে এই টেস্টে বিশ্রাম চেয়েছেন তিনি। শেষ পর্যন্ত তেমনটা হলে ৮জন নিয়মিত সদস্য এই টেস্টে বিশ্রামে থাকবেন। তাহলে এই টেস্টে ঝামেলায় পড়তে হতে পারে ভারতীয় দলকে!








