বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর বাতিল

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৮, ২০:৫৩আপডেট : ০৯ মে ২০১৮, ২১:৩৬

বাংলাদেশ সফর বাতিল করে সফর গত বছর সফর শেষ করে অস্ট্রেলিয়া। আবারও বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া।  অস্ট্রেলিয়ায় এ বছরের শেষ দিকে সফর করার কথা ছিল বাংলাদেশের।  আগেরবার নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশ সফর বাতিল করলেও এবার হোম সিরিজ বাতিলের নেপথ্যে সিরিজ থেকে আর্থিকভাবে লাভবান না হওয়া!

ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। ২০০৩ সালের পর এটাই ছিল বাংলাদেশের প্রস্তাবিত সফর।  অথচ অস্ট্রেলিয়ার ফ্রি টু এয়ার ব্রডকাস্টারদের অনীহার কারণে সফরটি বাতিলের কথা বিসিবিকে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।  ক্রিকেট অস্ট্রেলিয়ার আশঙ্কা, ফুটবলের ভরা এই সময়ে এই সিরিজ থেকে আর্থিকভাবে লাভবান হবে না বোর্ড।  এমন চিন্তা থেকেই বাতিল করা হয়েছে সফর।

সব চেয়ে বিস্মিত হওয়ার খবর হচ্ছে- ফক্স স্পোর্টসের সঙ্গে সম্প্রচার চুক্তির আগেই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের এই চুক্তিটি হয়েছিল গত এপ্রিলে।    

জানা গেছে, অস্ট্রেলিয়া এই সফর বাতিল করলেও ২০১৯ বিশ্বকাপের পর বদলি হিসেবে সিরিজটি বাংলাদেশে খেলবে অস্ট্রেলিয়া। এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, ‘আমার বিকল্প কিছু প্রস্তাব দিয়েছি। তাদের উত্তরের অপেক্ষায় আছি।’ 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, সফরের সময়টাই বিপদে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে! তারা আরও জানিয়েছে, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ছাড়া বাকিরা অস্ট্রেলিয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে খেলে থাকে দক্ষিণাঞ্চলীয় গ্রীষ্মে। আর এই সময়ে আর্থিকভাবে ক্ষতি হবে এমন সিরিজ খেললে।

এমন পরিস্থিতি নিয়ে গত বছর ব্যাখ্যা দিয়েছিলেন সাদারল্যান্ড, ‘এখনতো হাই প্রোফাইল ফুটবল এনআরএল ও এএফএল শুরু হয়েছে। ওই সময়টা ফুটবলের জোয়ার। তাই এত খরচ করে সেখানে খেলা ও ব্রডকাস্টারদের নিয়ে যাওয়ার পর আপনি যা চাইবেন তার প্রাপ্তিটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম